হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচির ধুলিরচরে যৌতুক নিয়ে বিরোধের জের ধরে স্বামী ও তার পরিবারের সদস্যদের নির্যাতনে স্ত্রী হত্যা করা হয়েছে। পরে লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে পালিয়েছে পাষন্ডরা। নিহত মুক্তা খাতুন (১৮) এনায়েতপুর থানার খুকনী গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত আড়াই মাস আগে বেলকুচি উপজেলার ধুলিরচরের মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনের সাথে মুক্তা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ন দাবী করে আসছিল। এ নিয়ে মাঝে মাঝে মারধর করতো মুক্তাকে। সবিশেষ একই দাবীতে শনিবার রাতে বেদম মারধর এবং শ্বাসরোধে হত্যার পর লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে স্বামী ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে নিহতের পরিবার খবর পেয়ে লাশ রোববার দুপুরে মোষ্টমর্টেম শেষে বাড়ি নিয়ে আসে। এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, এ ব্যাপারে বেলকুচি থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তাড়াশে ইভটিজিংয়ের শিকার আদিবাসি ছাত্রী কলেজে যেতে পারছেনা
তাড়াশে স্কুল শিক্ষককের কুÑপ্রস্তাব কুটউক্তি ও ইভটিজিংয়ে শিকার হয়ে গত এক সপ্তাহ ধরে কলেজে যেতে ও পরীক্ষা দিতে পারছেনা গুল্টা বাজার শহীদ ক্যাপটেন মনসুর আলী ডিগ্রী কলেজের একাদশ শেনীর আদিবাসি ছাত্রী মিনা বালা মাহাতো। প্রভাবশালী ওই স্কুল শিক্ষকের হুমকিতে আদিবাসি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট মৌখিক ভাবে এবং তাড়াশ থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি ইভটিজিংয়ে শিকার পরিবারের লোকজন।
জানাযায়, তাড়াশ উপজেলার উত্তর সীমান্তবর্তী উত্তর শ্যামপুর গ্রামের উপেন্দ্র চন্দ্র মাহাতোর মেয়ে শ্রীমতি মিনা বালা মাহাতো গুল্টা বাজার শহীদ ক্যাপটেন মনসুর আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। গত ২/৩মাস ধরে একই গ্রামের রওশোন আলীর ছেলে বলদিপাড়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এস এম জামাল উদ্দিন মাস্টার প্রায় রাস্তাঘাটে মিনা বালাকে কুÑপ্রস্তাব ও নানা ধরনের আজেÑবাজে কথা বলে উত্যক্ত করে আসছে। গত বুধবার আদিবাসি ওই ছাত্রী মিনাবালা কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে একই গ্রামের বিজয় চন্দ্র মৃধা ওরফে বেগমের চাÑস্টলের সামনে মিনা বালাকে জামাল মাস্টার চা স্টল থেকে ডাক দেয়। তার ডাকে সারা না দিয়ে কলেজের দিকে যেতে উদ্দত হলে জামাল মাস্টার মিনা বালাকে বলে ডাকলে শুনতে ভাল লাগে না। তোর কপালে সিদুঁর পরিয়ে দিব দেখবি সারা জীবন কাঁদতে কাঁদতে যাবে। এ কথা শুনে মিনা বালা আতংকিত হয়ে কলেজে পরীক্ষা দিতে না গিয়ে বাড়ি ফিরে এসে তার মাকে বিষয়টি খুলে বলে। বিষয়টি উপেন্দ্র মাহাতো স্থানীয় ইউপি সদস্য ব্রজেন্দ্র নাথ ও দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারের নিকট বিচার প্রার্থনা করে। জামাল উদ্দিন মাস্টার প্রভাবশালী হওয়ায় চেয়ারম্যান তাকে তাড়াশ ইউএনও নিকট যাওয়ার পরামর্শ দেন। গত বৃহস্পতিবার আদিবাসি উপেন্দ্র চন্দ্র মাহাতো মেয়েকে নিয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসে ঘটনাটি খুলে বলে। তার কথা শুনে ইউএনও তাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। ওইদিন মিনা বালা তাড়াশ থানায় লিখিত অভিয়োগ দায়ের করে। কিন্তু ৪দিনের মধ্যে থানা পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহন না করায় পরিবারটি নিরাপত্তার ঝুকির সম্মুখীন হয়েছে। এদিকে থানায় জানানোর পর থেকে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এব্যাপারে অভিযুক্ত শিক্ষক জামাল উদ্দিনের সাথে কথা বললে জানান, আমি এ কথাগুলি ইয়ারকির স্থলে বলেছি। দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টারের সাথে যোগাযোগ করলে বলেন, মেয়েটিকে বেশ কিছুদিন যাবত উত্যক্ত করছে বলে জানতে পেরেছি এবং সুবিচারের জন্য উপজেলা প্রশাসনের নিকট যাওয়ার পরামর্শ দিয়েছি। এলাকাবাসি জানান, ইতিপুর্বে জামাল মাস্টার এলাকার ৫/৬টি মেয়ের জীবন নষ্ট করেছে। বাধ্য হয়ে ওইসব পরিবার তাদের মেয়ে দ্রুত বিয়ে দিয়েছে। এলাকাবাসি লমপ্ট জামাল মাস্টারের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।




