স্টাফ রিপোটার : জাতীয় ৪ নেতার মৃত্যুবার্ষিকী ও জেলহত্যা দিবস উপলক্ষ্যে শেরপুুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার সকালে স্থানীয় পৌর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান প্রমুখ। পরে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার রূহের মাগফেরাত কামনা করা হয়।
ঝিনাইগাতীতে জেলহত্যা দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সোমবার জেলহত্যা দিবস পালিত হয়েছে। এউপলক্ষে আওয়ামী লীগ মিলাদ মাহফিল, কোরআন খানি ও আলোচান সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এস,এম আমিরুজ্জামান লেবু। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জমশেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আঃ মান্নান মাস্টার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ছামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মাস্টার ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ প্রমুখ।
শ্রীবরদীতে জেল হত্যা দিবসে আলোচনা সভা
৩রা নভেম্বর সোমবার জেল হত্যা দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা আ’লীগের উদ্যোগে বিকেলে পৌর শহরের শহীদ মিনারস্থ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের আহব্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা’র সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় চার নেতার কর্মজীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এম.পি খন্দকার মোহাম্মদ খুররম, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট নুরল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহব্বায়ক এম.এ.মতিন, শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শাহীদ উল্লাহ শাহী এপিপি, উপজেলা আ’লীগ নেতা এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফেরদৌস আলী, মহিলা আ’লীগের আহ্বায়িকা মিসেস লাবিনা আক্তার লিমা, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এম.পি এডভোকেট আব্দুল হালিম, শ্রীবরদী উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সামা কবির, ভায়াডাঙ্গা সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি আব্দুল হামিদ সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম সহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




