কিশোরগঞ্জ প্রতিনিধি : শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মস্থান কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের স্মৃতি ভাষ্কর্য নির্মাণের দাবিতে মানববন্ধন এবং জেলহত্যা দিবস স্মরণে শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আজ সোমবার সকালে শহরের গৌরাঙ্গ বাজার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতি ভাষ্কর্য নির্মাণের দাবি জানান। সংগঠনের সভাপতি নূর খান রিমনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
এদিকে জেলহত্যা দিবস উপলক্ষে শহরে শোকর্যালী করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের সভাপতি রিফাত উদ্দিন আহাম্মদ বচ্চনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। তারা নির্মম হত্যাকা-ের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।




