দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালদহ মাঠ থেকে অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধারাল ছুরি ও হাসুয়া। ৩ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার সময় ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লালদহ মাঠের হিসনা নদীর পাড় সংলগ্ন একটি আমবাগানে অজ্ঞাত এক নারীর (৩৫) মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশ থেকে একটি ছুরি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। দূবৃর্ত্তরা ওই নারীকে ধালাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তার মৃতদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায় বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করেছে।
দৌলতপুরে জেলহত্যা দিবস পালন

ঐতিহাসিক ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কৃষকলীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কুাষ্টয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি, দৌলতপুর কৃষকলীগের সহ-সভাপতি মামুন কবিরাজ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল বাঁকী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজনু, আওয়ামীলীগ নেতা সরদার হাসিম উদ্দিস হাসু, আবু ইউসুফ লালু, দৌলতপুর যুবলীগ নেতা ওরুশ কবিরাজ ও মঞ্জুরুল আলম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ৩ নভেম্বর জাতির জন্য এক কলঙ্কের দিন। বাঙ্গালী জাতিকে মেধা শুন্য এবং আওয়ামীলীগকে নেতৃত্বশুন্য করতে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতাকে ৩ নভেম্বর জেলের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়। আজ স্বাধীনতার ৪৩ বছর পরেও ওই পাকিস্তানীদের প্রেতাত্মারা দেশ ধ্বংসের পায়তারা করছে। তাই ওইসব হিং¯্র দানব থেকে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আলোচনা সভার শুরু আগে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
দৌলতপুরে শিশু ধর্ষনের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুরে ৬ বছরের এক শিশু ধর্ষনের ঘটনায় থানায় ধর্ষন মামলা না নেয়ায় ওসি এনামুল হকের বিরুদ্ধে ধর্ষিতার পিতা অভিযোগ করেছেন। কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে উলে¬খ করা হয়েছে, উপজেলার হাকিমপুর গ্রামের রিপন আলীর ৬ বছরের এক শিশু কন্যা বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী লিচু বাগানে খেলার সময় একই এলাকার রবিউল ইসলামের ছেলে শনিরুল ইসলাম (১৬) তাকে জোর পূর্বক ধর্ষন করে। এসময় ধর্ষিতা শিশুর আর্তচিৎকারে প্রতিবেশী ও বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ধর্ষিতা শিশুটি কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ধর্ষিতা শিশুর পিতা রিপন আলী ঘটনার দিন রাতে দৌলতপুর থানায় ধর্ষন মামলা করতে গেলে থানার ওসি এনামুল হক মামলা না নিয়ে তাকে গালমন্দ করে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে থানা থেকে তাড়িয়ে দেন। পরে এলাকাবাসী ধর্ষক শনিরুল ইসলামকে আটক করে থানায় দিলে তার বিরুদ্ধে ধর্ষন মামলা না দিয়ে থানার ওসি এনামুল হক তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরন করেন। দিন মজুর রিপন আলী তার ধর্ষিতা শিশুর সুবিচারসহ দৌলতপুর থানার ওসি এনামুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও বিচার দাবি করেছেন। তবে দৌলতপুর থানার ওসি এনামুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, শিশুটি ধর্ষিত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারপরও এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শনিরুল ইসলামকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




