ads

সোমবার , ৩ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তামিমের ব্যাটে দিন শেষে বাংলাদেশ ১৯৩/৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০১৪ ৮:০৪ অপরাহ্ণ

Tamim-1শ্যামলবাংলা স্পোর্টস : মিরপুর টেস্টের ব্যর্থতা পেছনে ফেলে খুলনায় ঘুরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩ নভেম্বর সোমবার প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। তামিম ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রানে ব্যাট করছেন। উইকেটে টিকে থাকতে তামিম খেলেছেন ২৫০ বল। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৫ ও শূন্য রান করা তামিম এবার হতাশ করেছেন জিম্বাবুয়েকে। ১৭তম অর্ধশতক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ব্যক্তিগত ৫৮ রানে রেগিস চাকাবভাকে একটি সুযোগ দিয়েছিলেন। ম্যালকম ওয়ালারের বলে তামিমের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচটি গ্লাভসবন্দি করতে পারেননি জিম্বাবুয়ের উইকেটরক্ষক। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। অষ্টম ওভারেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন শামসুর রহমান। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশ। টিনাশে পানিয়াঙ্গারাকে ফিরতি ক্যাচ দিয়ে মুমিনুলের বিদায়ে ভাঙে ৩১.১ ওভার স্থায়ী জুটি। তৃতীয় উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৯৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন তামিম। দ্বিতীয় নতুন বলে মাহমুদুল্লাহর বিদায়ে ভাঙে ৪৫.২ ওভার স্থায়ী জুটি। ৮৩ ওভারে নতুন বল নিয়ে টানা চার টেস্টে অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পানিয়াঙ্গারা। দশম অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহর (৫৬) ১৫২ বলের ইনিংসটি ৫টি চারে গড়া। দিনের বাকি অংশটুকু সাকিবকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন তামিম। ২৯ রানে ২ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার পানিয়াঙ্গারা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পরীক্ষার জন্য নিজেকে সরিয়ে নেয়া আল-আমিন হোসেনের জায়গায় এসেছেন আরেক পেসার রুবেল হোসেন। মিরপুর টেস্ট হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দলে এসেছে তিনটি পরিবর্তন। ব্যাটিং গভীরতা বাড়াতে ফেরানো হয়েছে ম্যালকম ওয়ালারকে। মুশাংওয়ের সঙ্গে অভিষেক হয়েছে ব্রায়ান চারির। অতিথি দল থেকে বাদ পড়েছেন, ভুসি সিবান্দা, জন নিউম্বু ও টাফাজওয়া কামুনগোজি। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৯৩/৩ (তামিম ৭৪*, শামসুর ২, মুমিনুল ৩৫, মাহমুদুল্লাহ ৫৬, সাকিব ১৩*; পানিয়াঙ্গারা ২/২৯, চিগুম্বুরা ১/৩২)

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads