ময়মনসিংহ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে ময়মনসিংহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
৩ নভেম্বর সোমবার রায় ঘোষনার পর শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বর থেকে গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে আয়োজিত সমাবেশে কমিউনিষ্ট পার্টি,ছাত্র ইউনিয়ন,যুব ইউনিয়ন,মহিলা পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেল হত্যা দিবস উপলক্ষে
ময়মনসিংহে শোকর্যালী ও শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ
আজ ৩রা নভেম্বর, জেলা হত্যা দিবস। দিবসটি উপলক্ষে ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী ও শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
আজ সকালে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে শোক র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ রোডস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, নাজিম উদ্দিন আহমেদ, মজিবুর রহমান খান মিল্কী ও পৌর মেয়র ইকরামূল হক টিটুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন।




