ads

সোমবার , ৩ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কামারুজ্জামানের ফাঁসি বহাল থাকায় শেরপুরে আনন্দ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ৩, ২০১৪ ১২:২৮ অপরাহ্ণ

Kamruzzaman Rai Pic Sherpurস্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ড বহালের রায়ে তার নিজ জেলা শেরপুরে আনন্দ মিছিল করেছে একাত্তরে স্বজন হারা, মুক্তিযোদ্ধা, নির্যাতনে নিহতদের পরিবারের সদস্য ও সাক্ষীরাসহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তির মানুষ।

Shamol Bangla Ads

৩ নভেম্বর সোমবার সকালে ওই রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষ শহরে আনন্দ মিছিল বের করে। পরে শহরের থানা মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিষ্টি মুখ করেন।
শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু জানান, আমরা শেরপুরবাসী আজ কলঙ্ক মুক্ত হলাম। শহীদ গোলাম মোস্তফার ভাই মোশারফ হোসেন তালুকদার মানিক জানান, আমরা এ রায়ে খুশি। আমি আমার ভাই হত্যার বিচার পেয়েছি। দেশ ও শেরপুরবাসী কলঙ্ক মুক্ত হয়েছে।
এদিকে শেরপুরে কামারুজ্জানের গ্রামের বাড়ি বাজিতখিলাসহ জেলার সর্বত্র জামায়াত-শিবির যাতে রায়ের দিন কোনো রকম নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে না পারে সেজন্য শেরপুরের পুলিশ প্রশাসন কঠোর নজরদারি রয়েছে।
একাত্তরে শেরপুরের যেসব এলাকায় কামারুজ্জামানের নেতেৃত্বে এবং তার নির্দেশে জ্বালাও-পোড়াও, লুটতরাজ, গণহত্যাসহ বিভিন্ন অপকর্ম হয়েছে সেসব এলাকার স্বজন হারা ও ভুক্তভোগি এবং নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শীরাও কামারুজ্জামানের রায়ে আনন্দ প্রকাশ করেছে।
বিশেষ করে জেলা সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রাম, শহরের সেরি ব্রিজ এলাকা এবং নয়আনী বাজারস্থ সুরেন্দ্র মোহনের বাড়ি, ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর ও জৎপুর, নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর বিধবা পল্লীর ভুক্তভোগি, স্বজন হারা ও সাধারণ গ্রামবাসী কামারুজ্জামানের রায়ের কথা শুনে এলকায় ঘুরে ঘুরে শুধু স্মৃতি হাতরিয়ে বেড়াচ্ছে আর বিভৎস সেইসব দৃশ্যের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলছে।
রায়ের বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিবুল ইসলাম খান জানান, সারা জেলায় পুলিশের কড়া নজরদারী ও কোনো রকমের যেন নাশকতামূলক কাজ কেউ না ঘটাতে পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads