এস,কে সিরাজ শ্যামনগর (সাতক্ষীরা) : ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধা চলাকালীন মানবতা বিরোধী কার্যকালাপের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল-২ এর রায়ে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মীর কাশেমের ফাঁসির আদেশ ঘোষনা হওয়ায় তাৎক্ষনিক ভাবে সাতক্ষীরা ৪ আসনের এমপি, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস,এম জগলুল হায়দারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বাহির হয়। মিছিলটি উপজেলা সদরের ভিন্ন ভিন্ন সড়ক ঘরে রাজনীতির ময়দানে আওয়ামীলীগের সরব উপস্থিতি এবং স্বাধীনতা বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য শ্যামনগর বাসীর প্রতি আহবান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল সহ উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে এক অবুজ শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল ৪ টার দিকে উপজেলা সদরের নিকটে যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসান (দেড় বছর) ওই গ্রামের সাইফুল মোল্যার পুত্র। হাসপাতাল ও পারিবারিক সুত্রমতে মায়ের সাংসারিক কাজের চাপে কোন এক সময় খেলার ছলে হাসান আঙিনার পাশে পুকুরে পড়ে যায়। খোজাখুজির পর না পেয়ে কিছুক্ষণ পরে পানিতে ভেসে ওঠে। দ্রুত হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। শিশু হাসানের মৃত্যুতে পরিবারের সবাই শোকে পাথর।

দিনে ছাতা রাতে কাথা
শ্যামনগরে শীতের আগমনী বার্তা ॥ হাঁচি, কাশি প্রাদুর্ভাব
এস,কে সিরাজ শ্যামনগর (সাতক্ষীরা) : বর্ষার বিদায়। কার্ত্তিকের মাঝামাঝিতে শ্যামনগরে সর্বত্রই শীতের আমেজ শুরু হয়েছে। দুয়ারে দুয়ারে কড়া নাড়ছে শীত। দিনের বেলায় ছাতা, রাতের বেলায় কাথা। প্রকৃতির এমন বিরুপ আচরণে হাছি, কাশি নিউমোনিয়ায় ভুগছে শিশু কিশোর থেকে শুরু করে সবাই। তার সাথে শুরু হয়েছে চোখের ভাইরাস (কনজাংটিভাইটিজ) রোগ। গ্রাম জীবনে শীত যেন মায়াবী ডানা মেলে ধরেছে। মাঠ ভরা আমন ফসলের উপরে শীতের মিহি কুয়াশা। যেন নবান্নের সুবার্তা জানান দিচ্ছে। হঠাৎ শীতের প্রভাবে শ্যানগরের সর্বত্রই হাছি, কাশি ও সর্দি জ্বর সহ চোখ ওঠা রোগের বিস্তার ঘটেছে। শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। গতকাল সরেজমিনে শ্যামনগর হাসপাতালে যেয়ে দেখাযায় হাসপাতালের বহিঃবিভাগ (আউটডোর) রোগীতে ভর্তি। টিএইচএ ডাঃ নজরুল ইসলাম জানান, হঠাৎ আবহাওয়া পরিবর্তনে এমন শুরু হয়েছে।
শ্যামনগরে সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তার যোগদান
শ্যামনগরে সহকারী কমিশনার (ভুমি) পদটি দীর্ঘ চার বছর শুন্য থাকার পরে অবশেষে মোঃ আহসান উল্যাহ শরিফি নতুন এসিল্যান্ড হিসাবে ওই পদটিতে যোগদান করেছেন। গত ২৬ অক্টোবর তিনি শ্যামনগরে সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেন। ভুমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ ভোগান্তির পরে মানুষ স্বস্থির নিশ্বাস ফেলেছে। এতদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসাবে এ পদটির দেখভাল করতেন। সহকারী কমিশনার (ভুমি) দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করবেন বলে জানান। উপজেলায় খাস জমি সঠিক ভাবে চিিহ্নত করে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ সহ ভুমি সংক্রান্ত জটিলতা নিরসনে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য গত ২০০৯ সাল হতে ২০১৪ সালের অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত শ্যামনগরে সহকারী কমিশনার (ভুমি) পদটি শুন্য ছিল।




