ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২, ২০১৪ ১১:৫০ পূর্বাহ্ণ

দু’ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

mymensingh Train-truck Clashময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর লেভেল ক্রসিংয়ে ময়মনসিংহগামী চট্রগ্রাম মেইলের সাথে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয়েছে ট্রেনের চালক ও সহকারী চালকসহ কমপক্ষে ৫ জন। এদের মধ্যে ট্রেন চালক আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকী ৪ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ২ নভেম্বর রবিবার সকাল সোয়া ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে ইঞ্জিন ও বগি উদ্ধার করলে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফলে দুই ঘন্টা ময়মনসিংহ-চট্রগ্রাম ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইনসপেক্টর (বাণিজ্যিক) সাজ্জাদ হোসেন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চট্রগ্রাম মেইল ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর লেভেল-ক্রসিংয়ে একটি বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি ঘটনাস্থল থেকে ২০/২৫ হাত দূরে টেনে-হিঁচড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনে ট্রাকের দুমড়ে-মুচড়ে যাওয়া যন্ত্রাংশ ঢুকে বিকল হয়ে আটকে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকে থাকা একজন মারা যায়। আহত হয় ট্রেনের চালক আফাজ উদ্দিন ও সহকারী চালক আজিজুর রহমানসহ আরো ৫ জন। এদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!