বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদমিছিল গ্রামের বাড়ীতে রান্না করার সময় মিরগী রোগে আক্রান্ত হলে অগ্নিদগ্ধ হয়ে স্বামী পরিত্যাক্ত বিধবা মহিল্ ামাজেদা বেওয়া (৩৫) গতকাল রবিবার সকালে নিহত হন।
এলাকাবাসীর সূত্রে জানাগেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বাদমিছিল গ্রামের মরহুম খমির উদ্দিনের মেয়ে মাজেদা বেওয়া গতকাল রবিবার সকাল ১০টায় নিজ বাড়ীতে রান্নার করার সময় হঠাৎ মিরগী রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় পরে থাকলে চুলার আগুন রান্না ঘরে ছড়িয়ে পড়লে এতে আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হয়ে সে গুরুতর আহত হয়। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দায়িত্ব নিয়োজিত চিকিৎসক মাজেদা বেওয়াকে মৃত বলে ঘোষনা করেন। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

বালিয়াডাঙ্গীতে বৃদ্ধার আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বানাগাঁও গ্রামের স্বামী পরিত্যাক্ত বিধবা মহিলা থেপী (৫০) সংসারের অভাবের তারনায় গতকাল রবিবার দুপুরে নিজ সয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বানাগাঁও গ্রামের মরহম সেবদু শিংহের বৃদ্ধা স্ত্রী থেপী সংসারের অভাবের তারনায় গতকাল রবিবার দুপুর ১২টায় বাড়ীর সবার অজান্তে নিজ সয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি আত্মহত্যার ঘটনাটি স্বীকার করে বলেন, এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।




