ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নানা আয়োজনে বোয়ালখালীতে ৪৩তম সমবায় ও যুব দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ৯:২৮ অপরাহ্ণ

pic Somobhaysomobhay pic 11বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালীতে উপজলা প্রশাসন, সমবায় দপ্তর ও যুব উন্নয়নের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো ৪৩তম জাতীয় সমবায় ও যুব দিবস। এ উপলক্ষে গত শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ এর চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার শেফু। পবিত্র কোরান তেলাওয়াত করেন আহম্মদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার দীপক দাস ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল রহিম। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন রাখেন শহীদুল আলম, সুক্রীতি রঞ্জন দাশ, মো. আবু তৈয়ব। প্রশিক্ষিত যুবদের পক্ষে অধীর বড়–য়া। আলোচনা শেষে সমবায়ের পক্ষ থেকে সফল সমিতি হিসেবে কধুরখীল কো- অপারেটিভ সোসাইটি লি. উত্তর ভূর্ষি সমবায় সমিতি লি. ধোরলা কানুনগোপাড়া আর্বান কো- অপারেটিভ সোসাইটি লি. হাওলা আর্বান সমাবায় সমিতি লি.কে শুভেচ্ছা স্মারক ও যুব উন্নয়নের পক্ষ থেকে আত্মকর্মী যুবদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ করেন প্রধান অতিথি। এসময় সমবায়ের পক্ষ থেকে ঠিকানা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। বক্তারা বলেন সমবায়ের মাধ্যমে যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্বের অভিশাপ মোচন সম্ভব।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads