ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাসদের ৪২ বছর পূর্তিতে পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ৯:৪৯ অপরাহ্ণ
জাসদের ৪২ বছর পূর্তিতে পীরগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে গতকাল রবিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পীরগঞ্জ শাখার উদ্যোগে ৪২ বছর পূর্তিতে বর্নাঢ্য র‌্যালী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠিত ওই সভায় জাসদ সভাপতি মীর মোহাম্মদ আলী মানিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আবেদ আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরন্নবী আকন্দ, জাসদ নেতা আবুল কাশেম, আতাউর রহমান দুলা, মনোয়ার হোসেন লিটন, লাল মিয়া, চিত্তরঞ্জন কর্মকার, খানো মিয়া, আমিনুল ইসলাম ইনু, শানেরহাট ইউনিয়ন জাসদ সভাপতি ভুপতি ভুষন বর্মন, জাসদ ছাত্রলীগ সভাপতি মোস্তাহিদ, সাধারন সম্পাদক রিয়ন, ১৫টি ইউনিয়নের সভাপতি ,সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে রংপুর বেতার এর শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের উপ-নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যার শপথ গ্রহন

Shamol Bangla Ads

রংপুরের পীরগঞ্জে গতকাল রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রামনাথপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যা মাহফুজা বেগমের মৃত্যুতে তার শুন্য আসনে আদুরী বেগম প্রার্থী হয়। কিন্তু তার কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ওই উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষনা করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার গতকাল বিকেলে তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, ইউপি সদস্য মেজবাহুল হক, হোসেন আলী , শরিফুল ইসলাম প্রমুখ।

পীরগঞ্জে জাতীয় যুব ও সমবায় দিবস উপলক্ষে দিন ব্যাপি ব্যাপক কর্মসূচী পালিত

যুবরাই লড়ছে সোনার বাংলাদেশ গড়বে। এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর পীরগঞ্জের উদ্যোগে গতকাল শনিবার দিন ব্যাপি ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে।
কমসূচীর মধ্যে সকাল ১০ টায় একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ,টি,এম জিয়াউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, রংপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোমিন আকন্দ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাসুদার রহমান, কুমেদপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালেক বিএসসি, উম্ম্ক্তু সমাজ কল্যান সংস্থার সভাপতি তরিকুল ইসলাম তিতাস, সফল যুবক মাহে আলম মিঠু, ন্যাশনাল সার্ভিস কর্মী, মজিবুল, আফরোজা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান সুমন ও যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোশরেফা খাতুন শিমি। বক্তাগন যুবকদের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রয়াস ব্যক্ত করেছেন। শেষে বেকার ৩ জন যুবককে বিভিন্ন প্রকল্পে মোট ১ লক্ষ ১২ হাজার টাকা ঋন প্রদান করা হয়।
যুব উন্নয়ন কর্তৃক যুব দিবসের অনুষ্ঠান শেষে ওই দিন বেলা ২.০০ঘটিকার সময় উপজেলা সমবায় অফিস কর্তৃক ৪৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads