ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাশেম আলীর ফাঁসির রায়ে ঝিনাইদহে যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ১০:১০ অপরাহ্ণ
কাশেম আলীর ফাঁসির রায়ে ঝিনাইদহে যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড হওয়ায় রোববার ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। রায় ঘোষণার পরপরই শহরের এইজএসএস সড়কে জেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের পায়রা চত্ত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবিলম্বে রায় কার্যকরের দাবিতে মিছিলে বিভিন্ন রকমের স্লোগান দেন নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক রাসিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ, যুবলীগ নেতা বাবুল আজাদ, শাহিনুর রহমান মনি, জাহাঙ্গীর আলম, সিরাজুল করিম, আতিকুল হাসান মাসুম, ওকমুল হোসেন, ফারুক হোসেন, ইব্রাহিম খলিল রাজা, আব্দুল্লাহ আল মাসুম বক্তব্য রাখেন। সমাবেশ থেকে জামায়াত শিবিরের তাণ্ডব রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বক্তারা মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

Shamol Bangla Ads

ঝিনাইদহের ঘোড়শালে জাহিদ বাহিনীর অত্যাচারে ৫০টি পরিবার গ্রাম ছাড়া

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের জাহিদ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তার বাহিনীর অত্যাচারে ইতিপূর্বে সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে আবারো তার বাহিনীর অত্যাচারে ঘোড়শাল গ্রামের ৫০টি পরিবার গ্রাম ছাড়া হয়ে গেছে। জীবনের ভয়ে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভুক্তভোগী সবুর মোল্লা, সাবুর আলী, আফসার মোল্লা, মফিজুর রহমান, রফি উদ্দিন, জাহিদুল ইসলাম, নওয়াব আলী, তৌহিদুজ্জামান, মোজ্জামেল হক, মহি উদ্দিন, নওশের আলী, সাহাবুদ্দিন সহ ৫০টি পরিবার পুরুষশূণ্য হয়ে পড়েছে।
অভিযোগে জানা গেছে, সাবেক চেয়ারম্যান সুবিদুর রহমান জাহিদের চাচাতো ভাই হওয়ার কারণে সে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। হত্যা, চাঁদবাজি, ডাকাতি, ধর্ষণসহ ডজন খানেক মামলার আসামী হওয়ার স্বত্বেও বীরদর্পে এলাকার রামরাজত্ব কায়েম করে চলেছে। অভিযোগ রয়েছে, বিগত জোট সরকারের আমলে জাহিদ, তারিফ, মজিদ, কালু, তছির, জেকের, আক্তার, মুক্তারসহ তার বাহিনীর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন চালায়। এর ফলে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভারতে চলে যেতে বাধ্য হয়। ইতিপূর্বে এলাকায় এক গৃহবধু ধর্ষণের ঘটনায় জাহিদের সহযোগী জেকের আলীর নামে মামলা হলে মামলা তুলে নেয়ার জন্য বাদীর বাড়িতে বোমা ফাটিয়ে হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সাইদ, নায়েব, আফসার, মফিজ গুরুতর আহত হয়। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাহিদ বাহিনী ও তার সহযোগীদের নামে আবারো মামলা হয়। গত শুক্রবার তারা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে গেলে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ সময় তাদের জীবন নাশের হুমকি দিয়ে বলা হয় তাদের নামে মামলা তুলে নিতে হবে। এছাড়া ওই বাহিনী হামলায় চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন মিজানুর রহমান ঝড়–সহ বেশ কয়েকজন।
ঘোড়শাল ইউনিয়ের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পারভেজ মাসুদ লিল্টন জানান, জাহিদ বাহিনীর অত্যাচারে ঘোড়শাল ইউনিয়ন সহ আশে পাশের ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ছেড়ে দুর্বিসহ জীবন যাপন করছে। চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলাসহ এক ডজেন খানেক মামলার আসামী হওয়ার স্বত্বেও প্রভাবশালীদের ছত্রছায়ার থেকে বারবার এ সকল অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে তারা। নারিকেল বাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঞ্জুরুল আলম জানান, জাহিদ ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারনে পুলিশ তাদেরকে বার বার গ্রেফতারে ব্যর্থ হচ্ছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads