ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী ৫০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ২, ২০১৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

kushtia mohila a'lig ali hanif picএস এম জামাল, কুষ্টিয়া : আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি মহা সংকটে রয়েছে। বিএনপির উপর থেকে জনগনের আস্থা উঠে গেছে বলেই বিএনপির নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। আগামী ৫০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবেই এদেশ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপি বলেন, যোগাযোগ, নারী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি প্রক্ষেত্রে আওয়ামীলীগ সরকার সফলতার সাথে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা প্রচলন করেছেন জননেত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বেগম নুরজাহান মিনার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপি, সাংগাঠনিক সম্পাদক মাহমুদা বেগম, প্রচার সম্পাদক শিরীন রুখসানা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ও কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়লা আরজুমান বানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান।
এর আগে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ।
সম্মেলন শেষে জেবুন্নেসাকে সভাপতি ও এ্যাড. শামস তানিমকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। আগামী ১০তারিখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানা যায়।
এদিকে জেবুন্নেসাকে সভাপতি এ্যাড. শামস তানিমকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষনা করায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয় পরিষদের সদস্য ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, জলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম,শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী খান, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, হেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহানার বেগম।

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা
যুবকরাই দেশের প্রাণশক্তি, দেশ গড়ার কান্ডারী : হানিফ

Shamol Bangla Ads

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুবকরাই দেশকে এগিয়ে নিতে মুখ্য ভুমিকা পালন করে আসছে। দেশ ও জাতীয় উন্নয়নে যুবকদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তাদের সঠিক দিক নির্দেশনা ও সম্পৃক্ততায় কঠিনতর কাজ অতি সহজে সম্পন্ন করা সম্ভব। পৃথিবীর যা কিছু পরিবর্তন হয়েছে তা সবই যুবকরাই করেছে। যুব সমাজ আমাদের মূল শক্তি। তারাই পারবে দেশকে এগিয়ে নিতে। আমাদের সচেতন থাকতে হবে-তারা যেন বিপথে না যায়। জীবন ও সমাজে মাদকের ভয়ঙ্কর প্রভাবের কথা তুলে ধরে যুব সমাজকে আসক্তি থেকে দূরে রাখতে হবে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে অভিভাবক,শিক্ষক, ইমামসহ সমাজের সবাইকে উদ্যোগী হতে হবে। কারণ যুবকরাই দেশের প্রাণশক্তি, ভবিষ্যতে দেশ গড়ার কান্ডারী। তিনি শনিবার কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, আমরা চাই প্রত্যেক যুব নারী-পুরুষের হাত কর্মীর হাতে পরিণত হবে এবং তাদের যৌথ প্রয়াস শিগগিরই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে পরিণত করবে। দেশের বেকারত্ব ও দারিদ্র বিমোচনে যুবকরাই জাতির অহংকার। যুবকদের স্বল্প মেয়াদী প্রশিক্ষনের দিয়ে সঠিক কাজে লাগাতে পারলেই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নসহ দেশ গড়া সম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুব সমাজকে দিক নির্দেশনা দিতে হবে। আমাদের যুব সমাজের কর্মস্পৃহা বাড়াতে পারলে তারাই একদিন বাংলাদেশের দারিদ্রকে জয় করবে।
হানিফ আরও বলেন, যুবকদরে হাঁস-মুরগী ও গবাদীপশুর প্রশিক্ষণ না দিয়ে তকাদের কম্পিউটার ও ইন্টারনেট বিষয় প্রশিক্ষণ প্রদান করুন। যাতে করে তারা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজ্বী রবিউল ইসলাম, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, পুলিশ সুপার প্রলয় চিসিম।
স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোরশেদ আলম।
পরে ৫জন যুব’র মাঝে ২লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি। এর আগে “লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ এর নেতৃত্বে কুষ্টিয়া শিল্পকলা একাডমেী থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

কুষ্টিয়ায় ৪৩ তম সমবায় দিবস পালিত

৪৩তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা সমবায় অফিস আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ। এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে সমবায়ী ব্যবস্থা কার্যকর অবদান রাখতে সক্ষম। তাই সকল মানুষের উচিত সমবায়ী হয়ে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা।
অন্যান্যের মধ্যে এসময় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, পুলিশ সুপার প্রলয় চিসিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, কুষ্টিয়া আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট এর অধ্যক্ষ আনিছুর রহমান, কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় সমবায় সমবায় সমিতির সভাপতি মোঃ রেজাউল হক ও জেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে “আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads