ads

শনিবার , ১ নভেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাতীবান্ধার দারিদ্রতায় শাপে নিরঞ্জন ডাক্তার হতে পারবে কি ?

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১, ২০১৪ ৪:৪৬ অপরাহ্ণ
হাতীবান্ধার দারিদ্রতায় শাপে নিরঞ্জন ডাক্তার হতে পারবে কি ?

হাতীবান্ধা ( লালমনিরহাট ) প্রতিনিধিঃ নিরঞ্জনের দরিদ্র বাবার রবীন্দ্রনাথ স্বপ্ন দেখছে ছেলেকে ডাক্তার বানাবেন। নিরঞ্জন সাফল্যের সাথে শিক্ষার গন্ডি পেরিয়ে এবছর রাজশাহী মেডিকেল কলেজের ভর্তি যুদ্ধে ডাক্তারী পড়ার যোগ্যতা অর্জন করেছে ,কিন্তু নরসুন্দর বাবার আয়ে কি ডাক্তার হওয়ার স্বপ্ন সাধ পূরণ হবে তার-এমন শংকা কাটছে না হাতীন্ধার মেধাবী ছাত্র নিরঞ্জনের। অতি কষ্টে পড়াশেনা করে এসএসসি আর এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে নিরঞ্জন। বাবার ওই নরসুন্দর পেশার সামান্য আয় দিয়ে সংসার চলে। নিজের টিউশনী আর পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় এতদিন পড়াশোনা চালিয়ে এসেছে মেধাবী ওই ছাত্রটি।

Shamol Bangla Ads

এবছর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরনে অংশ নেয় মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায়। সেই পরীক্ষায় উত্তীর্ণ মধ্য দিয়ে যোগ্যাতার স্বাক্ষর রেখে জুটেছে রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সুযোগ। কিন্তু ভর্তি ফি আর ভবিষ্যতের পড়াশোনার খরচ তার সেই ডাক্তারী স্বপ্নে প্রায় বড় রকমের বাঁধা হয়ে দাড়িয়েছে। হাতীবান্ধা উপজেলার মিলন বাজারে একটি ছোট চালা ঘরে দেখা হয় নিরঞ্জনের বাবা রবীন্দ্র নাথের সাথে ওই চালে ঘরে নরসুন্দর কাজ বছরের পর বছর ধরে করে । রবীন্দ্রনাথ এ প্রতিনিধি কে বলেন, নিজের জমিজমা বলতে মাত্র ১০ শতাংশ জমিতে দুটি টিনের চালা করে বসবাস করছেন হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে। সেখানে নুরসন্দর পেশার আয় দিয়ে সংসার চলার পাশাশি চলে তিন ছেলেমেয়ের পড়াশুনা।
কিন্তু এমন অভাব অনাটনের মাঝে সেই ছেলের ভর্তি ফি আর পড়াশোনার খরচ আসবে কিভাবে সেই চিন্তায় হতাশার ছাপ স্পষ্ট ফুঁেট উঠে নুরসুন্দর বাবা রবীন্দ্রনাথের মুখে।
নিরঞ্জন প্রাইমারীর গন্ডি পেরিয়ে উপজেলার মোজাম্মেল হোসেন আহম্মেদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসিতেও জিপিএ-৫ পায়। ডাক্তারী পড়ার ইচ্ছা জাগে তার । তাই এবছর মেডিকেল কলেজের ভর্তি যুদ্ধে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে নিরঞ্জনের সুযোগ জুটে ডাক্তারী পড়ার। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে পড়ার যোগ্যতার স্বাক্ষর রেখেও ভর্তি ফি-সহ ভবিষ্যতে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই মেধাবী ছাত্র নিরঞ্জনের পরিবারের ।

Need Ads