বিশেষ সংবাদদাতা : ‘আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলায় পালিত হলো ৪৩ তম জাতীয় সমবায় দিবস। উপজেলা সমবায়ের উদ্যোগে বোনারপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সামছুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুহুল আমীন,অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা যুব কর্মকর্তা শাজাহান রেজা প্রমূখ। র্যালিতে অংশগ্রহণ করে দেশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,পল্লী কল্যাণ সংস্থা,আকাশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি,সাঘাটা উন্নয়ণ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারি ও সেবা গ্রহণকারী।




