শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: ‘লড়ছে যুবক লড়বে, সমৃদ্ধ বাংলাদেশ গড়বে’ এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বর্ণাঢ্য যুব র্যালীর মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুব দল নেতা আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম বেপারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহ মোঃ কোহিনুর হোসেন, প্রশিক্ষিত যুব সংসদের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জাতীয় সাংবাদিক সংস্থা শ্রীবরদী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক এটিএম রায়হান রতন, শ্রীবরদী পৌর জাতীয় ছাত্র সমাজের আহব্বায়ক রুকনুজ্জামান রুকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।





