ময়মনসিংহ প্রতিনিধি : জাসদের ৪২ বছর পূর্তিতে ময়মনসিংহে গণ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা জাসদের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের আঠারো বাড়ী বিল্ডিং জাসদ কার্যালয় থেকে বণার্ঢ্য গণ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জাসদ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু ,্এডভোকেট শিব্বির আহমেদ লিটন, এসএম বাবুল প্রমুখ।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ষোড়শ জেলা সম্মেলন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
আজ শুক্রবার সকালে শহরের টাউনহল প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উদীচী ভবনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যের লাঠিখেলা ও রঙ-বেরঙের প্লেকার্ড-ফেষ্টুন নিয়ে সদস্যরা যোগদান করেন।
এর পরে টাউন প্রাঙ্গনে সমাবেশে উদীচীর কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক যতীন সরকার, সঙ্গীতা ইমামসহ সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।




