ads

শনিবার , ১ নভেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় গ্রিড বিপর্যয়ে সারাদেশ বিদ্যুৎবিহীন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
নভেম্বর ১, ২০১৪ ৩:২৩ অপরাহ্ণ

power stationশ্যামলবাংলা ডেস্ক : জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় রাজধানী ঢাকাসহ সারাদেশ কার্যত বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, বিদুতের জাতীয় গ্রিড অকেজো হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ভারত থেকে আনা ৫০০ মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়লে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়েছে বলে পিডিবি সূত্র নিশ্চিত করেছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে। এরই মধ্যে রাজধানীর কিছু এলাকাসহ বেশ কিছু জেলা শহরে বিদ্যুৎ আসতে শুরু করেছে।
এদিকে নারায়ণগঞ্জ, বগুড়া, গাজীপুর, সিরাজগঞ্জ, ফেনী, শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় সকাল সাড়ে ১০টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বলে জানা গেছে।
পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক এমএ বাকি বলেন, জাতীয় গ্রিড ফেইল করেছে। তাই সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবারাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। খুব শিগগিরই সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্বাভাবিক হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads