ads

শুক্রবার , ৩১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩১, ২০১৪ ৫:০৩ অপরাহ্ণ

RTVশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুন লেগেছে। ৩১ অক্টোবর শুক্রবার দুপুর ১১টা ২০ মিনিটের দিকে ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের বিএসইসি ভবনের ১১ তলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ১১ তলায় দৈনিক আমার দেশ পত্রিকার অফিস। এটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। এই তলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির আর্থ স্টেশন রয়েছে। এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে বিএসইসি ভবনের নিরাপত্তা প্রহরী নুরুল ইসলাম জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে লোকজন আগুন আগুন বলে চিৎকার দিয়ে নিচে নামতে থাকে। সকালে আমার দেশ পত্রিকা অফিস স্থানান্তরের কাজ চলছিল। ওই কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, আমার দেশ প্রত্রিকা অফিসের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের চার নম্বর লিফটের লিফটম্যান আল আমিন জানান, আগুনের সময় তার লিফট ১১তলায় অবস্থান করছিল। এ সময় আমার দেশ পত্রিকার অফিস স্থানান্তরের কাজে নিয়োজিত প্রায় ১৫ জন শ্রমিক নিচে নেমে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহমেদ খান ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, ১১ তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ফায়ার সার্ভিসের দুুইটি লেডার দিয়ে আগুনের উৎসস্থলে পানি দেয়া হচ্ছে। এছাড়া ভবনের ভেতরে কেউ আটকে পড়েছে কিনা তা তল্লাশি করতে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অক্সিজেনের সহায়তায় ৬ষ্ঠ থেকে ১১ তলা পর্যন্ত কক্ষগুলোতে প্রবেশ করেছেন । তবে এখন পর্যন্ত কেউ আটকে পড়ার খবর জানা যায় নি। দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি ভয়াবহ আগুন লেগেছিল এই ভবনটিতে। ওই ঘটনায় অন্তত ৩ জন প্রাণ হারান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads