ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে পেছালো জেএসসি-জেডিসি পরীক্ষা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ৭:৫০ অপরাহ্ণ

JSC-JDCশ্যামলবাংলা ডেস্ক : আগামী ২ নভেম্বর রবিবার অনুষ্ঠেয় জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে। পরবর্তিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বরের পরীক্ষা ৭ তারিখ এবং ৩ তারিখের পরীক্ষা ১৪ তারিখ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন ওই তথ্য জানান। তিনি জানান, হরতালে পরিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৩ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। রবিবার জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাজবিদ আর সোমবার জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়াল ফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, এবছর জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এ বছর জেএসসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন। আর জেডিসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন।

Need Ads