ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ১২:৩১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি :
রাজিশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ¯œাতক সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকালে আইন অনুষদের ডীন প্রফেসর বিশ্ববিজৎ চন্দ্র এ তথ্য জানিয়েছেন ।
বিশ্বজিৎ চন্দ বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজোড় ও জোড় গ্রুপের উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ৯ নভেম্বর আইন অনুষদের (ডিনস কমপ্লেক্স) ৩য় তলায় সকাল ৯ টায় প্রাথমিকভাবে সাক্ষাৎকার গ্রহণের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকার শেষে ১০ নভেম্বর ভর্তির চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষায় সত্যায়নকৃত প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। এবং সাথে ৪ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে বলেও জানান তিনি।
পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd জানা যাবে।

Shamol Bangla Ads

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

বাংলাদেশে তৃতীয় এবং ঢাকার বাইরে প্রথমবারের মত আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারদিনব্যাপী চারদিন ব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
ইউনাইটেড নেশনস ইয়থ এন্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও রাজশাহী ইউনির্ভাসিটি মডেল ইউনাইটেড নেশনস এ্যাসোসিয়েশন এর যৌথ আয়োজনে সম্মেলনে দেশী-বিদেশী ২৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।
এ্যাসোসিয়েশন সচিবালয়ের মহাসচিব মোহাম্মদ মামুন মিয়ার সভাপতিতে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজাউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন।
সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের বাইরে থেকে ২৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের কৌশলগত অংশীদারিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে তরুণদেরকে কূটনৈতিক জ্ঞান দানের পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যু সম্পর্কে সচেতন করা হচ্ছে। সম্মেলনটি পহেলা নভেম্বর শেষ হবে।

Shamol Bangla Ads

চারঘাটে জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেফতার-১২

রাজশাহীর চারঘাট উপজেলায় জামায়াত ইসলামী আমির মতিউর রহমান নিজামীর ৭১’এ মানবতা বিরোধী কর্মের অপরাধে মৃত্যুদন্ড রায় ঘোষণার পরে চারঘাটে জামায়াত শিবির মিছিল বের করার প্রস্তুতির সময় সারদা বাজারে নাশকতা পরিকল্পনা করার আশংকায় চারঘাট মডেল থানার পুলিশ নিমপাড়ার ইয়াছিন, ইমাজ উদ্দিনের ছেলে মুক্তার হোসেন, রওশন আলম, মাহাবুরের ছেলে হোসেন আলী, হাবিবপুরের চয়েনের ছেলে আতাউর রহমান, ধর্মহাটার আজহারুলের ছেলে আজমল হক, হাসেমের ছেলে জান মোহাম্মদ, বাসুপাড়ার আহাদের ছেলে নজরুল ইসলাম, ভাটপাড়ার আমিরুলের ছেলে জামিরুল, পোড়াভিটার মুনছুর আলীর ছেলে মোশারফ হোসেন, কালাবীপাড়ার ইকবাল হোসেন ও ইয়াজ উদ্দিনের ছেলে রাজন -কে গ্রেফতার করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি গোলাম মোর্তূজা জানায়, নাশকতা পরিকল্পনা করার অভিযোগে তাদের আটক করা হয়।

Need Ads