ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ৭:৩৯ অপরাহ্ণ
মেহেরপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

মেহের আমজাদ ,মেহেরপুর : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায় দেয়ার প্রতিবাদে সারাদেশের ন্যায় মেহেরপুরেও ২৪ ঘন্টার হরতাল চলছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে হরতালের কারনে দূরপাল্লা ও আন্তঃজেলার সকল পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। তবে মেহেরপুর Ñ চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর জেলা শ্রমিক লীগের উদ্দ্যোগে অনিয়মিত ভাবে লোকাল বাস চলাচল করতে দেথা গেছে । এ ছাড়া জেলার অন্যান্য সড়কে ছোটখাটো যানবাহন (নছিমন, করিমন, আলগামন) চলাচল করছে। অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকানপাট খোলা রয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে কাউকে কোন মিছিল মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ।

Need Ads