ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ
বেতাগীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ মোস্তাফিজুর রহমান, বেতাগী(বরগুনা) : বরগুনা জেলা প্রশাসক হোসনাবাদ ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি,মানসম্মত শিক্ষা নিশ্চিত করন,নাগরিক সেবা প্রদান,দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি,বাল্য বিবাহ নিরোধ,যৌতুক বিরুদ্ধে সামাজিক আন্দোলন, জন্ম নিবন্ধন ও স্যানিটেশন বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড বিষয়ে ইউপি পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা করেন। পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকানের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান,সাধারন সম্পাদক আসাদুজাজমান রিপন, হোসনাবাদ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ইউপি সদস্য মো: আলাতাফ হোসেন ফারাজী ও কবি ইলিয়াস খান নান্নু ।সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ ও বনজ বৃক্ষ রোপোন, কালভার্ট, সড়ক নির্মান ও সংস্কার, স্টল ,স্কুল ভবন নির্মান,বিদ্যু সংযোগ স্থাপন, প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র নির্মান, মাদকের কবল থেকে রক্ষা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচি

বেতাগীতে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচির আওতায় বৃহস্পতিবার এক মতবিনিময় সভা ব্র্যাকের স্থানীয় শাখা কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সাবেক প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মিএের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, ব্র্যাকের উদ্বর্তন কর্মকর্তা নিতাই পদ ভৌমিক, বিশেষ আলোচক ছিলেন,প্রেসক্লাব সভাপাত মিজানুর রহমান মজনু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াজেদ হাওলাদার।সভায় ইমাম,কাজী,,সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহন করেন।এসময় বাল্য বিবাহ,যৌতুক,উওারাধিকর আইন নিয়ে আলোক পাত করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads