ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ৬:৩১ অপরাহ্ণ
পীরগঞ্জে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মানবতা বিরোধী অপরাধে জামায়তের আমীর মতিউর রহমান নিজামী র ফাঁসির রায় বাতিলের দাবিতে জামায়াতের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে রংপুরের পীরগঞ্জ ঢিলে ঢালাভাবে পালিত হয়। হরতাল চলাকালে অফিস আদালত ব্যাংক বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে ।
এর আগে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী একটি মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শফিউর রহমান মন্ডল মিলন, আনিছার রহমান মন্ডল, কৃষকলীগের সহ সাধারন সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল ইসলাম, মোস্তফা লেলিন ছাত্রলীগের সভাপতি রাশেদুন নবী রাশেদ, সাধারন সম্পাদক মিথুন সাহা ছাত্রলীগ নেতা সালমান সিরাজ রিজু তুহিন আরাফাত দুখু শ্রমিক নেতা শাহিন, মন্টু প্রমুখ। বক্তাগন বলেন- জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ,৭১ এর মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ও ওই সময়ে খুন, অগ্নী সংযোগ সহ ধর্ষন প্রমানিত হওয়ায় তার ফাঁসির রায় ঘোষনা হয়েছে। অবিলম্বে তা কার্যকর কর করতে হবে। এনিয়ে বর্তমানে জামায়াত শিবির যে ঘৃন্য হরতালের ডাক দিয়েছে, সে প্রেক্ষিতে তারা বলেন- শেখ হাসিনার ঘোষনা হরতাল আর হবে না।

Shamol Bangla Ads

পীরগঞ্জে ভেন্ডাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্নসাতের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে ঐতিহ্যবাহী ভেন্ডাবাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামের ্সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও গায়ের জোরে সময়ে অসময়ে বিদ্যালয়ের গাছ কর্তন করেন মর্মে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের অভিভাবক ও ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম কর্তৃক বিভিন্ন দফতরে প্রেরিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ও ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য গোপন বৈঠক করে, সৃজিত কাগজ পত্রের মাধ্যমে পর্যায়ক্রমে ২৫টি গাছ বিক্রি করেন। এরপর তিনি মওকা বুঝে বিশাল আকারের ১০টি রেইনট্রি গাছ বিক্রি করেন। যার আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। উল্লেখ্য চতুর ওই প্রধান শিক্ষক নিজের নিয়োগ নিয়েও করেন তেলেসমাতি কারবার। অর্থের বিনিময়ে জৈষ্ঠ্যতার বিধান অমান্য করে নিজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন। পরে প্রধান শিক্ষকের শুন্য পদে নিজেই গোপনে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রধান শিক্ষকের চেয়ারে আসীন হন। প্রধান শিক্ষকের অনুপযোগী হওয়ায় বিদ্যালয়টি যে যার মতো চলাচল করেন। আসা যাওয়ার ঠিক নেই। ক্লাশ চলাকালীন শিক্ষকদের বাজারে হোটেলে ঘুরতে দেখা যায়। নিয়োগ বানিজ্যেও অনেক এগিয়ে রয়েছে বর্নিত ওই প্রধান শিক্ষক। তার সময়ে মোট ৮ জনকে বিপুল অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন মর্মে জানা গেছে। শুধু তাই নয়, পার্শ্ববর্তি ভেন্ডাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি বিএসসি শিক্ষক উজ্জ্বল হোসেন সরকার দ্বারা গনিত ক্লাশ নেন। উপবৃত্তির টাকা আত্বসাৎ করেন বলেও লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সরকার কর্তৃক নিষিদ্ধ জে,এস,সি ও এস,এস, সি কোচিং এর নামে শিক্ষার্থী প্রতি বাধ্যতামূলক ৫০০ টাকা হারে উত্তোলন করেন। স্থানীয় জনৈক্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে একের পর এক দুর্নীতি অনিয়ম করলেও এ ব্যাপারে কেউ মুখ খোলার সাহস পায়নি। এ ব্যাপারে ওই প্রধান শিক্ষকের মুঠো ফোন ০১৭২২৩০৪৫৬০ এই নম্বরে ফোন করলে তিনি এ প্রতিবেদককে বলেন আপনার কি লেখার আছে আপনি লেখেন। যারা অভিযোগ করেছেন তারা আমার বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত নয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মাহতাব হোসেন জানান, আমার দফতরে একটি লিখিত অভিযোগ এসেছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেব। খুব শিঘ্রই এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Need Ads