ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলা যুবদলের অন্যতম নেতা গাজী আব্দুল হালিমের পিতা কওছার আলী গাজী হঠাৎ হৃদযন্ত্র-ক্রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নীজ বাড়িতে মারা গেছেন। (ইন্নাইলাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যু’র খবর পেয়ে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শেষ বারের মত তাকে দেখতে নীজ বাড়ি উপজেলার দক্ষিণ ডুমুরিয়া (কাঠাখালি) গ্রামে জড়ো হয়।পরে স্থানীয় মসজিদে তাঁর নামাজের যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এদিকে যুবদল নেতা হালিম ও ইউপি সদস্য আঃ আজিজ গাজীর পিতার মৃত্যুতে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের আতœার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও অনুরুপ বিবৃতি প্রদান করা হয়েছে।




