ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ট্রাক চাপায় একব্যক্তির মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ৭:০১ অপরাহ্ণ
ছাতকে ট্রাক চাপায় একব্যক্তির মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে মালবাহী ট্রাক মেরামতকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রদীপ (২২) নামের একমেকানিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মীম এন্টারপ্রাইজ নামের (ঢাকা মেট্রো-ট ১৬-৮৮৭০) একটি ট্রাক পোল্ট্রি ফার্মের খাদ্য সামগ্রী নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছার পর ট্রাকটি বিকল হয়ে পড়লে বুধবার সকাল থেকে এটি মেরামতের কাজ করে মটর মেকানিক প্রদীপ। মেরামতের এক পর্যায়ে ট্রাকটি জ্যাক থেকে লাইনচ্যুত হয়ে প্রদীপকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

Shamol Bangla Ads

ছাতকে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত

ছাতকে জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে উপজেলার অভ্যন্তরীন বিভিন্ন সড়কে ভারী যানবাহন ছাড়া অটোটেম্পু-অটোরিক্সা চলাচল করেছে। পৌর শহর, কালারুকা, হাসনাবাদ, তাজপুর, গোবিন্দগঞ্জ, ধারন, চেচান, চৌকা, কৈতক, জাউয়াবাজার, বড়কাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা গাড়ী নিয়ে বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। পুলিশের কড়া নজরদারীর কারনে জামায়াত-শিবির নেতাকর্মীরা পিকেটিং করতে না পারলেও গোবিন্দগঞ্জে জামায়াত নেতা আজিম উদ্দিন, শিবির নেতা সফির উদ্দিন ও আবু তাহেরের নেতৃত্বে ছাতক-গোবিন্দগঞ্জ ও সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকেটিং করা হয়েছে বলে দাবী করা হয়।

Shamol Bangla Ads

ছাতক উপজেলা উত্তর আল-ইসলাহ’র কমিটি গঠন

ছাতকে আনজুমানে আল-ইসলাহ উপজেলা উত্তর শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা হলরুমে ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা কামরুজ্জামানকে সভাপতি, মাওলানা এমএ মতিনকে সাধারণ সম্পাদক ও মাওলানা সামছুল হুদাকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, মাওলানা সাইফুল আলম, হাফেজ ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন শাহনুর, প্রচার সম্পাদক হাফেজ আবুল লেইছ, সহ-প্রচার সম্পাদক ক্বারী রেজাউল করিম, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল করিম, তথ্য ও গবেষনা সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, পাঠাগার সম্পাদক আব্দুল জব্বার, অফিস সম্পাদক হাবিবুর রহমান বাবলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ হেলাল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী আমির আলী, নির্বাহী সদস্য মাস্টার আমির আলী, গিয়াস উদ্দিন, ক্বারী নাজিম উাদ্দিন, ক্বারী বুরহান উদ্দিন। নির্বাচন পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাওলান আলী আজগর খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সদস্য মাওলানা আব্দুস সালাম, মাওলান কবির আহমদ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads