এস কে রঞ্জন কলাপাড়া থেকে: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে গার্লসস্কুল সড়কে প্রকাশ্য দিবালোকে একটি বাসায় চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, জুুয়েল নামের এক চোরকে ধৃত করে গন ধোলাই শেষে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পৌর শহরের গার্লসস্কুল সড়কের জনৈক শাহেদ বিশ্বাসের ভাড়াটিয়া নাহিদ তার ঘুমন্ত স্ত্রীকে বাসায় রেখে বাসার সামনের দরজায় তালা লাগিয়ে নাস্তা আনতে বাজারে গেলে সংঘবদ্ধ চোরের দল বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ষ্টিলের আলমারি ও শোকেজের তালা ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ ৩৫, ০০০ টাকা সহ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হাতে নাতে জুুয়েল নামের এক চোরকে ধৃত করে গন ধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। কিন্তু এসময় চোর দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার এস আই মো: ইদ্রিস জানান, চোর দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে ধৃত চোরকে নিয়ে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, কলাপাড়া পৌরশহরে গত দু’সপ্তাহে প্রকাশ্য দিবালোকে একাধিক চুরি সংঘটিত হওয়ায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। এছাড়া জনমানুষের কাছে পুলিশের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।




