আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বুধবার বিকেলে আদমদীঘির একটি চাতালের লোহার পাইপে স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে জিহাদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জিহাদ আদমদীঘির শিয়ালশন গ্রামের হারুনের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল বুধবার বিকেল ৪টায় জিহাদ সহ ৩-৪ জন শিশু বাড়ীর পার্শ্বের জনৈক আব্দুল জোব্বার মন্ডলের চাতালে বয়লারের ছাই নিয়ে যাবার সময় চাতালের চিমনির পিছনে বৈদ্যুতিক খুটি হিসাবে ব্যবহৃত লোহার পাইপে স্পর্শ লাগলে জিহাদ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশুর মর্মান্তি মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




