ads

বৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে একই দিন ৪ ছাত্রী নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢাকায় উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ৩০, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
আদমদীঘিতে একই দিন ৪ ছাত্রী নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢাকায় উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম দ্বি-মূখি উচ্চ বিদ্যালয় থেকে একই দিন ৬ষ্ঠ শ্রেনীর ৪ স্কুল ছাত্রী রহস্যজনক নিখোঁজের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বাটার থানা এলাকা থেকে উদ্ধার ও মোর্শারফ ও শাহিন নামের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্ঠি ও অভিভাবক মহলে আতংক সৃষ্টি করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি জিডি হয়েছে।

Shamol Bangla Ads

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীন জানান আদমদীঘির আদমদীঘি দূর্গাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জেসমিন আখতার জেমি (১২), ছাতিয়ানগ্রাম বাজার এলাকার আব্দুল জলিলের মেয়ে সুমি আখতার সুমি (১২), ও গ্রাম পুলিশ আয়েন উদ্দীন চয়েন-এর মেয়ে বর্ষা আখতার (১২) এবং ইশবপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে তানজিলা আখতার (১২) সকলেই ছাতিয়ানগ্রাম দ্বি-মূখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। তারা গত বুধবার সকাল সাড়ে ৯টায় বাড়ী থেকে বিদ্যালয়ের উদ্যেশে বের হয়। তারা ৪ জনই বিদ্যালয়ে হাজিরা না দিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। রাতেই খবর পেয়ে পুলিশ ৪ ছাত্রীকে উদ্ধারের তৎপরতা শুরু করেন। পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিম খবর পান ওই ছাত্রীরা ঢাকার গুলশান এলাকার বাটারা থানার সমতা সড়কের রোড নং ১০ বি-ব্লক নুরের চালা নামকস্থানে একটি বাসা থেকে ওই থানা পুলিশের সহযোগীতায় উদ্ধার করেন। নিখোঁজ ছাত্রী বর্ষা আখতারের বাবা আয়েন আলী জেমীর মা সহ অন্যান্যরা জানান বুধবার দুপুরে ৪ ছাত্রীই এক সাথে কারো প্ররোচনায় একটি চার্জারে করে সান্তাহার যাওয়ার পর সেখান থেকে কোচে তারা ঢাকায় যায় বলে জানতে পারেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইচাহাক আলী জানান উক্ত ৪ ছাত্রীই বুধবার বিদ্যালয়ে উপস্থিত হয়নি।

আদমদীঘিতে পিতা পুত্র সহ ৫ জন গ্রেফতার হেরোইন উদ্ধার : ২ জনের জেল

Shamol Bangla Ads

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিতা পুত্র সহ ৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে পিতা পুত্রের নিকট থেকে হিরোইন উদ্ধার করে। থানায় অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীন জানান গত বুধবার রাতে হিরোইন বিক্রি কালে সান্তাহার নতুন বাজার এলাকার হজরত আলী ও তার ছেলে রাকিবকে ৮ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহার পলিশ ফাঁড়ির ইনচার্জ াসেআই সানোয়ার হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেন। এছাড়া ওয়ারেন্টমূলে ঢেকড়া ছাতনি গ্রামের ছামছুদ্দিন ছামুকে ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে নওগাঁর দোগাছি গ্রামের রতন মিয়া ও এনায়েতপুর গ্রামের শহিদুল ইসলামকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাত লাখ টাকা মুক্তিপন দাবী
আদমদীঘিতে মাদরাসা ছাত্রী অপহরনের অফিযোগে মামলা দায়ের

বগুড়ার আদমদীঘির চাটখইর মাদরাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্রী জান্নাতি বেগম মনি (১৪) কে অপহরনের পর ৭ লাখ টাকা মুক্তিপন দাবীর অভিযোগে কাশেম (২৮) নামের এক যুবককে আসামী করে মামলায় দায়ের হয়েছে। কাশেম একই গ্রামের সামছুল হকের ছেলে। ভিকটিম মনির মামা গত বুধবার আদমদীঘির চাটখইর গ্রামের ছাইফুল ইসলাম বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন আইন বিশেষ আদালত-২ এ এই মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসাবে গন্য করার জন্য ওসি আদমদীঘিকে নির্দ্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানাযায়, আদমদীঘির চাটখইর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর মাদরাসা ছাত্রী জান্নাতি বেগম মনি গত ২৩ অক্টোম্বর সকাল সাড়ে ৯টায় মাদরাসায় যায়। বেলা ১০ টায় আসামী কাশেম সহ তার সহযোগীরা জান্নাতি বেগম মনিকে চাকুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে মোটর সাইকেলে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। এরপর কাশেম মুক্তিপন হিসাবে মোবাইল ফোনে বাদীর নিকট ৭ লাখ টাকা দাবী করে জানান ৭ দিনের মধ্যে মুক্তিপনের টাকা না দিলে ভিকটিম জান্নাতিকে ভারতে নিয়ে বিক্রি করা হবে বলে হুমকি দেয়। এ খবরে অপহৃতার পরিবার দিশেহারা হয়ে পড়েন। অবশেষে ভিকটিমের মামা ছাইফুল ইসলাম গত বুধবার আদালতে এই মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্ঠি করেছে। মামলাটি এখনও থানায় পৌছেনি বলে ওসি মোসলেম উদ্দীন জানান।

আদমদীঘিতে গাছের ডাল পড়ে আহত শ্রমিকে মৃত্যু

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রামে গাছের ডাল পড়ে শহিদুল ইসলাম (৪৮) নামের আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ছাতিয়ানগ্রামের মেহের আলীর ছেলে। স্থানীয়রা জানান গত মঙ্গলবার বেলা ১০ টায় শ্বরস্বতী নামক স্থানে শহিদুল ইসলাম একটি ইউকালেকটর গাছ কাটার শ্রমিক হিসাবে কাজ করছিল। গাছের ডাল কাটার সময় একটি ডাল শহিদুল ইসলামের মাথায় পড়ে। তাকে প্রথমে নওগাঁ সদর ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থআয় বুধবার দিবাগত রাত ৩ টায় মারা যায়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads