ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে শ্রমিকলীগ নেতাকে হাসপাতাল বেডে কুপিয়ে জখম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ৮:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে শ্রমিকলীগ নেতাকে হাসপাতাল বেডে কুপিয়ে জখম

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে শ্রমিকলীগ নেতাকে হাসপাতাল বেডে চিকিৎসাধীন অবস্থায় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করার প্রতিবাদে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। পরে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান করে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ রাখেন সিএনজি চালকরা।

Shamol Bangla Ads

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা হোসেনপুর পৌর শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সিএনজি কাউন্টার মাষ্টার আতিকুল ইসলামের সাথে একই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের তুচ্ছ ঘটনা নিয়ে গত ২৬ অক্টোবর রাত ৯টার দিকে হাসপাতাল চৌরাস্তায় সংঘর্ষ হয়। এতে আতিকুল আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হাসপাতাল বেডে আবাও আতিকুলের ওপর হামলা চালায়। এ সময় হাসপাতালে এক ভীতিকর প্ররিস্থিতির সৃষ্টি হলে কর্তব্যরত ডাক্তার,নার্স ও রোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। মারাত্বক আহত আতিকুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় রয়েছেন বলে পরিবারের লোকজন জানায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (২৯ অক্টোবর) সকালে স্থানীয় এলাকাবাসী ও সিএনজি চালকরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলমের নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ রেখে সিএনজি চালকরা জরুরি প্রতিকার দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রমজান মাহমুদ ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন অবস্থায় রোগীর ওপর দুবৃত্তরা আক্রমন করায় কনভেনশনাল আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি জরুরি সভা ডেকে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা জানান, এ ঘটনায় আতিকুলের বড় ভাই উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাদি হয়ে ৭ জনকে আসামী করে থানায় মামলা করেছেন (মামলা নং ১৫)। তাই তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

Need Ads