হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : সব কিছু ঠিকঠাক। বিয়ে হবে রাতে। বিয়ের বাসর হাতীবান্ধা উপজেলার চর গড্ডিমারী। সব আয়োজন শেষ। সাজ সজ্জা থেকে শুরু করে আপ্যায়নের ব্যবস্থা সম্পন্ন। কনে পঞ্চম শ্রেণীর ছাত্রী রেখামনি ও বর শাহ জামাল।

কিন্তু খবর পেয়ে বাঁধ সাধেন গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ও নারী নেত্রী গেন্দুগুরী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমীন ফেন্সী। তারা ছুটে যান চর গড্ডিমারী ওই বিয়ে বাড়ীতে। তারা কনের বাবা ও মা কে বাল্য বিয়ের কুফল দিকগুলো তুলে ধরেন। অবশেষে কনের বাবাÑমা তাদের ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধ করে দেন। কনের বাবা আজগার আলী বাড়ী চর গড্ডিমারী বরের বাড়ী একই ইউনিয়নের মধ্য গড্ডিমারী আঃ হামিদের ছেলে শাহ জামাল। ঘটনা টি গত ২৭ অক্টোবর সোমবার মধ্যরাতে ।




