ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ নার্সিং কলেজে হোস্টেলে সিট বরাদ্দে অনিয়ম ও নানা অব্যবস্থাপনার অভিযোগে কলেজের অধ্যক্ষ ও হাউস কীপারের পদত্যাগ দাবির আন্দোলনের মুখে অনির্দ্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বেলা ২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হলেও তারা সময় বাড়িয়ে ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে হল ত্যাগ করে।

উল্লেখ্য নার্সিং কলেজের ছাত্রী নিবাসের সিট বরাদ্দকে কেন্দ্র করে গত ১৮/১০/১৪ তারিখে অধ্যক্ষ মনোয়ারা খাতুন ও হাউজ কিপার নাজমুন নাহার বিএসসি-ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের নিয়ে বৈষম্যমূলক ও উস্কানীমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের অপসারণসহ দুই দফা দাবি জানায়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় পাঁচ দিনের কর্মসূচী ঘোষণা করেন গতকাল রোববার।
গতকাল সকাল থেকে বিএসসি-ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজ প্রাঙ্গণে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। পরে কলেজ কর্তৃপক্ষ বেলা ১২টায় জরুরী ব্ঠৈক শেষে নার্সিং কলেজ অনির্দ্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে এবং হোস্টেলের শিক্ষার্থীদের ২টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেয়। শিক্ষার্থীরা তাদের সাথে কথা বলে আজ সকাল দশটায় হল ত্যাগ করে।




