ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাসব্যাপী শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ফুটবল লীগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ৩:৫০ অপরাহ্ণ
মাসব্যাপী শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ফুটবল লীগ

উসিথোয়াই মারমা, বান্দরবান : বান্দরবান স্টেডিয়ামে ৩০ অক্টোবর থেকে প্রায় মাসব্যাপী শুরু হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ফুটবল লীগ-২০১৪। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন আয়োজন করেন জেলা ক্রীড়া সংস্থা। স্টেডিয়াম সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কে.এম.তারিকুল ইসলাম।
তিনি জানান, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রিড়া জগতে ক্রিকেটের পাশাপাশি ফুটবল যাতে হারিয়ে না যায় সে জন্য এই আয়োজন। বান্দরবান জেলা থেকে সামনে বিভাগীয় কমিশনার গোল্ড কাপ আয়োজনে অংশ নিতে দল গঠনের এই আয়োজন ভালো ভূমিকা রাখবে।
প্রায় মাসব্যাপী টুর্নামেন্টের জন্য স্টেডিয়ামে ভেতর ও বাইরে সাজনো হয়েছে বর্ণাঢ্য তোরন। আর স্টেডিয়াম মূল ফটকের সামনে প্রয়াত খেলোয়ারদের ছবি সম্বলিত একটি তোরনও তৈরি করা হয়েছে। মোট দশটি দলকে কেওক্রাডং-তাজিংডং নামে দ্ইুটি ভাগে ভাগ করা হয়েছে। খেলার পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা ও দৈনিক যুগান্তর।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ জানান, মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিচ্ছে। খেলা সফলভাবে শেষ করতে আয়োজক কমিটির পাশাপাশি প্রশাসনেরও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। খেলা চলবে ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাতাব উদ্দিন ও প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads