ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃহস্পতি, রবি ও সোমবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ২:২২ অপরাহ্ণ

jamat_95শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয়ায় দুই দফায় ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি। আগামী বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী ওই হরতাল পালন করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়।

Shamol Bangla Ads

বিবৃতিতে বলা হয়, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল। শুক্রবার মতিউর রহমান নিজামীর মুক্তি ও সাবেক আমির গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সকল নেতাদের জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান। শনিবার মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি। এবং রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আদেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়। নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে ৮ টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৪ টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং বাকি ৪ অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads