ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় ভারতে পাচার হওয়া বাংলাদেশী মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ৮:২৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ভারতে পাচার হওয়া বাংলাদেশী মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারতে পাচার হওয়া সাগরিকা (২২) ও তার শিশু সন্তান রাব্বি (২) কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা সীমান্ত দিয়ে বিএসএফ-বিজিবির কাছে ফেরত দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সীমান্তের ৮৪/৪০ আর পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, মদনা ক্যাম্পের কমান্ডার ফুরকান আলী, বিএসএফ এর পক্ষে কাদিপুর ক্যাম্পের ইন্সপেকটর রাজ বল্লভ।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক লে,কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, গত ২০ অক্টোবর সকালে দামুড়হুদা উপজেলা বড়বলদিয়া গ্রামের রুবেলের স্ত্রী সাগরিকা খাতুনকে চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারী হাসান ও হাসিবুল সহ ৪-৫ জন মুন্সীপুর সীমান্তের ৯১ মেইন পিলারের কাছ দিয়ে সাগরিকা ও তার শিশু সন্তান রাব্বিকে ভারতে পাচার করে নিয়ে দালালদের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করে দেয়। খবর পেয়ে রবিবার সকালে পাচারকৃতদের স্বজনরা বিজিবিকে ঘটনাটি অবহিত করলে তাৎক্ষনিকভাবে বিজিবি কাদিপুর ক্যাম্পের বিএসএফকে জানায়। এরপর বিএসএফ তাদেরকে সোমবার বিকালে হাওড়া শহর থেকে উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফ-বিজিবির কাছে ফেরত দেয়।

Shamol Bangla Ads

 জীবননগরে গৃহবধূকে অপহরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শ্রীরামপুর থেকে ফরিদা বেগম নামের এক গৃহবধুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় তারা নগদ ৫ লক্ষ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অপহৃত ফরিদা বেগম উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল গণির স্ত্রী। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ১০-১২ জন দুর্বৃত্ত মাইক্রোযোগে শ্রীরামপুর গ্রামে আসে। এরপর আব্দুল গণির বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৫ লক্ষ ৩০ হাজার টাকা লুট এবং তার স্ত্রী ফরিদা বেগমকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বুধবার দুপুরে অপহৃতের শ্বাশুড়ি জাহিদা বেগম জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে অপহরণ করা হয়েছে তা জানা যায় নি। পূর্ব শত্রুতার জের ধরে তাকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপহরণকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads