ads

বুধবার , ২৯ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনা বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেহেরপুরে পুলিশ সুপারদের পর্যালোচনা সভা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৯, ২০১৪ ১:২৯ অপরাহ্ণ
খুলনা বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেহেরপুরে পুলিশ সুপারদের পর্যালোচনা সভা

মেহের আমজাদ ,মেহেরপুর : খুলনা বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা করেছে খুলনা বিভাগীয় পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় মেহেরপুর আমঝুপি নীলকুঠিতে খুলনা বিভাগের সকল জেলার পুলিশ সুপারদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যলোচনা সভার সভাপতিত্ব করেন খুলনা বিভাগের ডিআইজি মনিরুজ্জামান। অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, আর আর এফ কমান্ড্যান্ট ড. নাজমুল করিম খান, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম সহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারেরা পর্যালোচনা সভায় অংশ গ্রহন করেন। মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় নড়াইল লোহাগড়ার এস আই মিহির আলী, একই জেলার সদরের শাহ আলম, চুয়াডাঙ্গা সদরের তকিবুর এবং কুষ্টিয়া ডিবি পুলিশের এস আই খাদেমুলকে পুরস্কৃত করা হয়। পর্যালোচনা সভায় খুলনা বিভাগের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, মাগুরা পুলিশ সুপার জাহিদুল কবির, ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশেদুল হাসান, খুলনা পুলিশ সুপার হাবিবুর রহমান, নড়াইল পুলিশ সুপার আব্দুল কাদের, সাতক্ষীরা পুলিশ সুপার মঞ্জুরুল কবির, যশোর পুলিশ সুপার আনিসুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার হায়াতুল ইসলাম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads