উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে সোমবার বিকালে শাহ জুয়াদ মৎস্য প্রকল্পের এক শ্রমিকের গাছ চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ কাদির মিয়া (৫০)। সে কুর্শী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র ও ৭ সন্তানের জনক বলে জানা গেছে । খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্বার করেছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। অপরদিকে এলাকার শত শত শোর্কাত জনতার লাশ দেখার জন্য প্রচন্ড ভীড় জমে উঠে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত মৃত ব্যক্তির করুন দশা। গতকাল সকাল থেকে ১০ জন শ্রমিক মিলে ওই মৎস্য প্রকল্পের উত্তর পার্শ্বে একটি বড় পাহাড়ি জাতীয় ছামল গাছ কাটার সময় উল্লেখিত সময়ে গাছটি কাটার শেষ সময়ে গাছের মাঝামাঝি স্থানে ওই শ্রমিক গিয়ে গাছ সরানোর চেষ্টা করলে উপর থেকে গাছের অরেকটি অংশ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আটকা পড়ে তার মাথার মগজ তেতলে যায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্বার করে। খবর পেয়ে নবীগঞ্জ কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন সহ এলাকার শত শত জনতা তার লাশ দেখতে যান। ওই ঘটনায় নিহতের আত্মীয় স্বজনদের সম্মতিক্রমে চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান ও দিলাওর হোসেনের মধ্যস্থতায় আপোষে ময়না তদন্ত ছাড়া এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ দাপনের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে শাহ জুয়াদ মৎস্য প্রকল্পের স্বত্ত্বাধীকারী শাহ মুস্তাকিম আলী প্রিন্স বলেন, নিহত ব্যক্তি আমার এখানে দীর্ঘ ১০ বছর ধরে খুবই সুনামের সহিত বিশ্বস্ততার সাথে তার কর্ম পরিচালনা করে আসছিল। তার এই করুন মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত।।

নবীগঞ্জের রুস্তমপুরে নিঃসন্তান দম্পতির উপর প্রভাবশালীদের ষ্টিমরোলার
বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার
নবীগঞ্জ উপজেলার দেবপড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক দিন মজুর ও নিঃসন্তান দম্পতি, ভূমিহীন পরিবারকে একদল প্রভাবশালী ভিটে মাঠি ছাড়া করেছে। প্রভাবশালীদের নির্যাতনে অতিষ্ট হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছে। জানাযায়, উপজেলার ওই গ্রামের বুলু মিয়া তার স্ত্রী কুলসুম বেগমকে নিয়ে রুস্তুমপুর গ্রামে পতিত যায়গায় ভূমিহীন হিসাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বিগত কিছু দিন ধরে কুলসুম বেগমের আপন ভাই আছদ উল্লা, কুরসেদ উল্লা সহ ৪ ভাই মিলে তুচ্ছ ঘটনার জের ধরে ওই পরিবারকে গ্রাম ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এমন কি বিভিন্ন সময়ে বাড়ির ফসলাদি ও তারা জোর পূর্বক করতে তাকে। এ ঘটনায় সম্প্রতি গ্রামে দফায় দফায় পঞ্চায়েতে সালিশ বৈঠকে অঙ্গীকার করেও ওই পরিবারের উপর নির্যাতন বন্ধ করেনি প্রভাবশালীরা। এ ঘটনায় হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা মোকদ্দমা দায়ের করায় ওই পরিবারের প্রতি আরো ক্ষীপ্ত হয়ে উঠে এলাকা ছাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেন মামলার বাদীনি মোছাঃ কুলসুম বেগম ও তার স্বামী বুলু মিয়া। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। অসহায় পরিবারের লোকজন প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।




