ads

মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে হাজীপুর ফেরি চলাচল বন্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৮, ২০১৪ ১০:০৯ অপরাহ্ণ
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে হাজীপুর ফেরি চলাচল বন্ধ

এস কে রঞ্জন কলাপাড়া (পটুয়াখালী) : প্রস্তাবিত জেলা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সোনাতলা নদীর হাজীপুর ফেরি সার্ভিসে উন্নয়ন কাজের জন্য সারা দেশ সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সকল ধরনের যানবাহন পাড়াপাড়া বন্ধ রয়েছে। জোড়া তালি দিয়ে একটি ছোট ফেরি দিয়ে যোগযোগ ব্যবস্থা চালু থাকায় ভ্রমনে আসা পর্যটক, উপকূলীয় এ জন পথের সাধারন মানুষকে ভোগান্তিতে পরতে হয়। এ জন পথে চলাচলকারি মানুষকে ভোগান্তিতে লাঘবে হাজীপুর ফেরি সার্ভিসে উন্নয়ন কাজ করা হচ্ছে বলে সড়ক ও জন পথ বিভাগের কর্মকতারা জানান।
সড়ক ও জন পথ বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধাবার রাত ১১টা পর্যন্ত সকল ধরনের যানবাহন পাড়াপাড়া বন্ধ থাকবে। হাজীপুর ফেরি তালা ফুটে সহ বিভিন্ন সমস্যা রয়েছে। ১৫/২০ দিন আগে ঢাকা থেকে একটি বড় ফেরি মেরামত করে আনা হয়েছে । ছোট ফেরটি থেকে ইঞ্জিন খুলে মেরামতকৃত বড় ফেরিতে স্থাপন কাজের জন্য ২৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকবে।
সড়ক ও জন পথ বিভাগ এ ব্যাপারে পটুয়াখালীর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ও ফেরি কাজ তদারকি কর্মকর্তা হুমায়ুন কবির পান্না জানান, কলাপাড়া থেকে এক ফেরিতে যে গাড়ী পার হয়ে যায় তা হাজীপুর ফেরিতে দুই বার পার হতে পারছেনা। এ ফেরি ছোট হওয়ায় একসঙ্গে চারটি গাড়ীর পার করা যায়না। তাই ১০/১২টি গাড়ী ধারন ক্ষমতার সম্পান্ন ফেরি স্থাপন কাজের জন্য সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া শীত মৌসুমে কুয়াকাটায় মানুষের সমগম বেশী হয় এবং আগামী ৫ নম্বেবর হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ রাস পূর্নিমা উৎসবে কুয়াকাটায় পূর্ন্যার্থীরা ঢল মানবে। এজন্য ফেরি সার্ভিসে উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে তিনি জানান ।

Shamol Bangla Ads

কলাপাড়ায় সাংবাদিক তপন সাহার ১৬ তম মৃত্যু বার্ষিকী পালন

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংস্কৃতিক, নাট্যব্যক্তিত্ব তপন কুমার সাহার ১৬ তম মৃত্যু বার্ষিকী যথাযর্থ মর্যাদায় পালিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে তপন কুমার সাহার স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে সাবেক সভাপতি শামছুল আলমের (বাংলা বাজার) সভাপতিত্বে। সাংবাদিক তপন কুমার সাহার বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতার মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়। জর্নাকীর্ণ স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক প্রেসক্লাব সদস্য রফিক বিশ্বাস (প্রভাত), প্রেসক্লাব অর্থ সম্পাদক জীবন কুমার মন্ডল (আজকালের খবর), সাবেক সভাপতি মো: হুমায়ুন কবির (সত্য সংবাদ), সহ সাধারন সম্পাদক মো: এনামূল হক (খবর পত্র), প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (ঢাকা রিপোর্ট/ দেশজনপদ), দপ্তর সম্পাদক অমল মূখার্জী (যুগান্তর) সঞ্চালনের দায়িত্ব পালন করেন কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহম্মেদ টিপু (প্রথম আলো)। বিকেলে মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা কার্যালয়ে এসকে রঞ্জন (ভোরের কাগজ) এর সভাপতিত্বে স্মারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন সদস্য এম এ রহিম জসিম (বরিশালের কথা), গৌতম হালদার (মানবকণ্ঠ), সৌমিত্র হালদার (সরেজমিন) এবং সাধারন সম্পাদক তুষার হালদার (ভোরের ডাক)। এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মনিরুজ্জামান মনির, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি শাখা সম্পাদক কমরেড নাসির তালুকদার, কমরেড ডা. নজরুল ইসলাম, মানিক মালা খেলা ঘর আসর খেপুপাড়া শাখার সভাপতি শিক্ষিকা মোসা: মনোয়ারা বেগম, সাধারন সম্পাদক মো: শাহসুজা, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ(ইনু) কলাপাড়া উপজেলা শাখা, কলাপাড়া বন্দর ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্সী এবং দৈনিক সমকাল কলাপাড়া প্রতিনিধি এস এম মোশারফ হোসেন মিন্টু, দেশজনপদ পরিবেশক আপন নিউজ এজেন্সির আলমগীর হোসেন এবং দেশজনপদ পাঠক ফোরাম, সাংবাদিক তপন সাহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Need Ads