মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : ১৯৫২ সালেরর রাষ্ট্রভাষা আন্দোলনের কিংবদন্তী মহানায়ক ক্ষুদা দারিদ্্রমুক্ত সাম্প্রদায়িক শোষনহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সাংগ্রামের আজীবন বিপ্লবী ভাষা সৈনিক কমরেড আব্দুল মতিনের মৃত্যুতে মধুখালী নাগরিক উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নাগরিক উদ্যোগের আহবায়ক হাজী আব্দুল মালেকের সভাপতিত্বে মধুখালী বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন মনোজ সাহা ,আবুল কাশেম দলু মিয়া ,আব্দুল কাদের আজাদ,মোঃ শহিদুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম,চিকুর সাহা,মির্জা গোলাম ফারুক,মোঃ নওশেরুল আলম, রাধা রানী ভৌমিক, মোঃ সিরাজুল ইসলাম, সুভাষ রায়, আকরাম খান ও সঞ্জীব রায়। বক্তরা বিপ্লবী ভাষা সৈনিক কমরেড আব্দুল মতিনের জবীনের বিভিন্ন দিক নিয়ে আলোক পাত করেন।

যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মধুখালীতে র্যালী ও আলোচনা সভা
যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মধুখালীতে ২৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালী ও র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধুখালী রেলগেট এলাকায় বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়। সমাবেশে উপস্থিত থাকতে না পারায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মোঃ আবু জাফর মেবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যুবদলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী পুলিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপি উপজেলা শাখার সভাপতি রাকিব হোসেন চৌধুরী (ইরান), সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা আবুল, হাজী গোলাম মনসুর নান্নু (ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ), সাহাবুদ্দিন আহমেদ সতেজ চেয়ারম্যান মধুখালী ইউপি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের বাবলু কুমার রায়, যুদলের যুগ্ম আহ্বায়ক শরীফ’ল ইসলাম, ইয়াছিন বিশ্বাস, কৃষক দলের জাকির হোসেন, ছাত্রদলের এসএম মোক্তার হোসেন ও আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালকের দায়ীত্ব পালন করেন মোঃ ইকবাল হোসেন।




