ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলে দিলমা রুসেফ প্রেসিডেন্ট পুন:নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৪ ১২:৪১ অপরাহ্ণ

dilma-vitoriশ্যামলবাংলা ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দিলমা রুসেফ দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দী আয়েসিও নেভেজের চেয়ে প্রায় তিন শতাংশ বেশি ভোট পেয়ে বিজয়ী হন।
৯৮ শতাংশ ভোটগণণা শেষে দেখা যায়, মিস রুসেফ ৫১.৪৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দেশটির সুপ্রিম ইলেকটোরাল ট্রাইব্যুনাল এরই মধ্যে তাকে বিজয়ী ঘোষণা করেছে। খবর বিবিসি।
মিস রুসেফ ব্রাজিলে গত ১২ বছর যাবত ক্ষমতায় থাকা ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিত্ব করছেন। নির্বাচনের আগ পর্যন্ত দুই প্রতিদ্বন্দীই ব্রাজিলকে দারিদ্র্য থেকে তুলে আনা এবং দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার অঙ্গিকার নিয়ে পরস্পরের সাথে তিক্তভাবে লড়াই করেছেন।
এটি ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপ। নির্বাচনের প্রথম ধাপে মূল তিন প্রার্থীর মধ্যে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারায় দ্বিতীয় ধাপে লড়াই করেন প্রধান দুই প্রার্থী মিস রুসেফ এবং মি. নেভেজ।
২০১০ সালে ক্ষমতায় আসা মিস রুসেফ তার সমাজকল্যাণ নীতির কারণে দরিদ্র ব্রাজিলীয়দের কাছে বেশ জনপ্রিয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads