ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় সংঘর্ষের ঘটনায় আ’লীগের দেড়শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৪ ৬:৪৮ অপরাহ্ণ
পাইকগাছায় সংঘর্ষের ঘটনায় আ’লীগের দেড়শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সংঘর্ষের ঘটনায় আ’লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়। এদিকে ঘটনাকে ত্যাগী, সক্রিয় ও বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক।
জানাগেছে, সম্প্রতি গঠিত আ’লীগের উপজেলা আহবায়ক কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে দলের দুঃসময়ে যারা নিবেদিত প্রাণ ছিলেন- ১/১১ এর সময় নির্যাতিত হয়েছেন, আ’লীগের রাজনীতি করতে করতে বয়ঃবৃদ্ধ উপনিত হয়েছেন এ ধরনের অসংখ্য সক্রিয় ত্যাগী এবং প্রবীন রাজনীতিকদের উপেক্ষা করে জেলা আ’লীগের সহ-সহসভাপতি গাজী মোহাম্মদ আলীকে আহবায়ক করে ৪৭ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। ১ যুগ পর গঠিত কমিটিতে নেয়া হয় না স্থানীয় এমপি’র কোন মতামত। দলের বৃহৎ একটি অংশকে উপেক্ষা করে বিতর্কিত, অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পকেট কমিটি করা হয় এমন অভিযোগে ফুঁসে উঠে দলের তৃনমুল নেতাকর্মী। গঠিত কমিটি প্রকাশের পর হতে দলের ভিতর সৃষ্টি হয় অভ্যন্তরিন কোন্দল। দলের বৃহৎ একটি অংশ সভা, সমাবেশের মাধ্যমে নবগঠিত কমিটি প্রত্যাখান করে পুনঃকমিটি গঠনের দাবী জানিয়ে আসছিল। সৃষ্ট বিরোধের এ ধারাবাহিকতায় রোববার কমিটির প্রথম সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৮/১০ নেতাকর্মী আহত হয়। দলীয় তৃনমূল নেতাকর্মীদের তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন আহবায়ক গাজী মোহাম্মদ আলী। ঘটনার দিন সন্ধ্যায় পৌরসদরস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উদ্বুদ্ধ পরিস্থিতি সম্পর্কে গনমাধ্যমকে অবহিত করেন স্থানীয় দলীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন দলের অধিকাংশ নেতাকর্মীদের বিগত ৫ বছর সরকারের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। দলীয় প্রতিহিংসায় মামলা ও হয়রাণীর শিকার হন অনেক নেতাকর্মী। ফলে স্বাভাবিকভাবেই নিস্ক্রিয় হয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। সর্বশেষ গঠিত উপজেলা আহবায়ক কমিটিতে উপেক্ষা করা হয় দলের প্রবীন, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের। এমনকি দলীয় এমপি হিসাবে কমিটি গঠনে আমার কোন কোন মতামত নেয়া হয়নি বলে তিনি জানান। এসব নানাবিধ কারনে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনাকে তৃনমূল নেতাকর্মীদের বিরাজমান ক্ষোভের বহিঃপ্রকাশ বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এদিকে সংঘর্ষের ঘটনায় ঘটনার দিন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জিয়াদুল ইসলাম বাদী হয়ে থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান বাদী হয়ে ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১ শ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা করেন যার নং-৩৭। তারিখ-২৭/১০/১৪। আসামীরা হলো-শেখ সোহরাওয়ার্দী, সরদার গোলাম মোস্তফা, শেখ রফিক, জালাল সরদার, আকবার ডাকাত, জাহিদুল ইসলাম, বাচ্চু সরদার, শেখ জিয়াদুল, প্রনব মন্ডল, শেখ মনিরুল, মাসুদুর রহমান মন্টু, শেখ মাসুদুর রহমান, মিজানুর রহমান গাজী, আকতার আলী গাইন, আনিসুর রহমান সরদার, শেখ আনিছুর রহমান মুক্ত, কেষ্টপদ মন্ডল, অহেদ শেখ, শেখ পিরুল, আনিসুর রহমান শেখ, পরেশ মন্ডলসহ এজাহার নামীয় ৪৬ নেতাকর্মী। এদিকে ঘটনার দিন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও এক পক্ষের মামলা গ্রহন করায় থানা পুলিশের ভূমিকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান দু’পক্ষের দু’টি অভিযোগ পেয়েছি। একটি অভিযোগ এজাহার হিসাবে গন্য করা হয়েছে। অপর অভিযোগটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে তিনি জানান। সকলের সমন্বয়ে কমিটি পুনঃগঠনসহ সৃষ্ট বিরোধ নিরোসনে দলের উর্দ্ধতন নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছে তৃনমুল নেতাকর্মীরা।

Need Ads