ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতু দুর্নীতি মামলায় সাবেক সচিবসহ ৭ জনকে অব্যাহতি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৪ ১১:৪৭ পূর্বাহ্ণ

Padma-bridge_60418শ্যামলবাংলা ডেস্ক : বহুল আলোচিত পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের মামলা থেকে চূড়ান্তভাবে দায়মুক্তি পেলেন সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ মামলার সাত আসামির সবাই। আসামিদের সঙ্গে চূড়ান্ত দায়মুক্তি মিলল এই মামলার আলোচিত দুই সন্দেহভাজন- সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীরও। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত গতকাল এ মামলার আসামিদের অব্যাহতি দেন।
রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ আদালতে দুদকের চূড়ান্ত প্রতিবেদনের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক দুদকের প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতির আবেদন মঞ্জুর করেন। ফলে এ মামলা থেকে চূড়ান্তভাবে সবাই দায়মুক্তি পেলেন।
গত ১৭ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুদক আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন জানায়। গতকাল অব্যাহতিপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তা সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল ও আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্যসচিব কাজী ফেরদৌস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের ও এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. মোস্তফা। সেই সঙ্গে অব্যাহতি পেলেন মামলায় সন্দেহভাজন এক সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং এক সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
দুদকের বিশেষ আইনজীবী মীর আহমেদ আলী সালাম কালের কণ্ঠকে বলেন, যেহেতু মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ, তথ্য-উপাত্ত পাওয়া যায়নি এবং তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন দুদক অনুমোদন করেছে, সেহেতু তাঁদের মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বিচারক আবেদন মঞ্জুর করেছেন। ফলে আসামিরা অভিযোগের দায় থেকে চূড়ান্ত মুক্তি পেলেন।
ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের কাজ দরদাতা প্রতিষ্ঠান এসএমসি লাভালিন ইন্টারন্যাশনাল লিমিটেডকে পাইয়ে দেয়ার ষড়যন্ত্র করায় দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ জাহিদ ২০১২ সালের ১৭ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক জাহিদুল আলম ওই সাতজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করেন।
বিশ্বব্যাংকের নেতৃত্বে ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বিশ্বব্যাংক এ প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা অনুমোদন করেছিল। পরে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হলে তা প্রত্যাহার করে নেয়।
প্রতিবেদনে এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমান হয়নি মর্মে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়। এছাড়া বিগত মহাজোট সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পদ্মাসেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেন ষড়যন্ত্রের অভিযোগে ২০১২ সালের ১৭ ডিসেম্বর সাত জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads