ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৪ ৭:৫১ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে এক বৃদ্ধকে ঘাড়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী যুবক। সদর উপজেলার মহেষপুর কালিবাড়ি এলাকায় ২৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার মহেষপুর কালিবাড়ি গ্রামের সাজু মিয়া (২৮) পারিবারিক বিষয় নিয়ে তার বাড়ির লোকজনের সাথে বাকবিতন্ডায় লিপ্ত ছিলো। এ সময় প্রতিবেশী তজিমুদ্দিন তজি (৬০) ঔই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উত্তেজিত সাজু তার হাতে থাকা রাম দা দিয়ে তজির ঘাড়ে কুপ দেয়। এতে করে ঘটনাস্থলেই তজিমুদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই সাজু পলাতক রয়েছে। সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তজিমুদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার গঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার মজনু মিয়ার শিশুপুত্র মুগ্ধ (৩) একাই বাড়ির সামনের রাস্তা পাড় হচ্ছিল। এ সময় ব্যাটারি চালিত অটোরিক্সা মুগ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটনার পরই অটোরিক্সাসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

সরিষাবাড়ী উপজেলা আ’লীগের কাউন্সিল
ছানোয়ার হোসেন বাদশা সভাপতি, হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক

জেলার সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার ২য় অধিবেশনে সন্ধ্যা ৭টা থেকে উপজেলা আ’লীগ কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলররা ছানোয়ার হোসেন বাদশাকে সভাপতি এবং অধ্যাপক হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছরের জন্য নির্বাচিত করেন। জানা যায়, কাউন্সিলরদের ২০৪ ভোট এবং জেলা আ’লীগ মনোনীত ভিআইপি ১৫ ভোটের মধ্যে ছানোয়ার হোসেন বাদশা (আনারস মার্কা নিয়ে) প্রতিন্দ্বন্দ্বীতা করে ৬৩ ভোট বেশি পেয়ে অপর সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে (ছাতা মার্কা) পরাজিত করেন। অন্যদিকে অধ্যাপক হারুন-অর-রশিদ (দোয়াত-কলম মার্কা) নিয়ে প্রতিন্দ্বন্দ্বীতা করে ৭ ভোট বেশি পেয়ে অপর প্রার্থী ডাঃ মুরাদ হাসানকে (মাছা মার্কা) পরাজিত করেন। রাত ১০টার দিকে জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে ছানোয়ার হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক হারুন-অর-রশিদের নাম ঘোষণা করেন। পরে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী ৪ প্রার্থীই নির্বাচন চাপমুক্ত ও নিরপেক্ষ হয়েছে বলে সমবেত সুধী, কর্মী-সমর্থক এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সে সময় বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আ’লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সরিষাবাড়ী উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হলো। তিনি আরো বলেন, বাংলাদেশ আ’লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলেই কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করে থাকে। বাংলাদেশ আ’লীগের গণতান্ত্রিক এ ধারা অব্যাহত থাকবে বলে বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

জামালপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

খাদ্যে বিষক্রিয়া রোধ, পরিবেশের দুষণ প্রক্রিয়া বন্ধ করা এবং পাটের সর্বোচ্চ ও শতভাগ ব্যবহার নিশ্চিত করতে ২০১০ সালে প্রণীত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়ন উপলক্ষে সোমবার জামালপুরে জেলা প্রশাসকের দরবার হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এমএ জলিল, উন্নয়ন সংঘের পরিচালক ও জামালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর সেলিম, দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চেšধুরী, ময়মনসিংহ জোট মিলের কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমূখ। সভায় আলহাজ জোটমিল, জিল বাংলা চিনির মিল, যমুনা সার কারখানা, জেলার বিভিন্ন চাল মিল ও চাতাল মালিক, দোকান মালিক প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দসহ ৬০জন প্রতিনিধি সভায় অংশ নেন। ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি প্যাকেটের ক্ষেত্রে শতভাগ পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে উপস্থিত সকলেই গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। জামালপুর থেকেই যেনো শতভাগ নিশ্চিত করার ঘোষণা আসে এর জন্য সবাই ঐক্যমত এবং অঙ্গীকার ব্যক্ত করেন।

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।
গতকাল সোমবার শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেইট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়। এরআগে জেলা যুবদলের আহ্বায়ক শহিদুল হক খান দুলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, যুবদল নেতা ফিরোজ মিয়া, মিজানুর রহমান মিজান, মাইনুদ্দিন বাবুল, সজিব খান, রফিক প্রমুখ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads