ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩৬০০ পরিবার দারিদ্র্যমুক্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৭, ২০১৪ ২:৪০ অপরাহ্ণ
একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩৬০০ পরিবার দারিদ্র্যমুক্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি : দেশের উপকূলীয় জেলা বরগুনার আমতলী উপজেলায় ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের আওতায় ৩৬০০টি পরিবার দারিদ্র্যের বেড়াজাল থেকে মুক্তি পেয়েছে। তাদের জীবনে দেখা দিয়েছে স্বস্তি এবং শান্তি। ক্ষুধা ও দারিদ্র্য আগের মতো তাদের আর তাড়িত করে না।

Shamol Bangla Ads

তারা এ প্রকল্পের আওতায় পেয়েছেন গাভী, টিন, হাঁস-মুরগী, ঘাছের চারা, সবজির চারা। আর্থিক অনুদানের পাশাপাশি ক্ষুদ্র ঋণও পেয়েছেন। সঞ্চয়ের জন্য পেয়েছেন আর্থিক সুবিধা। এর ফলে তাদের আর্থিক দৈন্যতা ঘুচেছে। আমতলীর ৭ টি ইউনিয়নের দরিদ্র, হতদরিদ্র, দুস্থ, ভূমিহীন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যক্তারা এসবের সুবিধাভোগী। ইউনিয়নগুলো হলো- গুলিশাখালী ,হলদিয়া. চাওড়া, আমতলী সদর, কুকুয়া ,আরপাঙ্গাশিয়া, আঠারগাছিয়া । উল্লেখ্য, সরকার ‘রূপকল্প-২০১১’ বাস্তবায়নের অংশ হিসেবে একটি বাড়ি একটি খামার প্রকল্প গ্রহণ করে। সারাদেশে এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এর সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সমবায় অধিদপ্তর, বার্ড-কুমিল্লা, আরডি বগুড়া, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাইন্ডেশন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রীধীন এ প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। এর এ প্রকল্পের সমন্বয় করছে জেলা প্রশাসক।

আঠারগাছিয়া গ্রাম উন্নয়ন সমিতির সদস্য প্রকল্পের সুবিধাভোগী মো. নয়ামিয়া দফাদার জানান, তার গরীব গ্রামে বসবাস করছেন। জীবনের দীর্ঘ সময় এখানে অতিবাহিত করলেও আর্থিকভাবে স্বচ্ছলতা মুখ দেখতে পারেননি। তবে একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় তিনি পেয়েছেন ছাগল শাক-সবজি চাষের জন্য পেয়েছেন সহযোগিতা। সঞ্চয়ের মাধ্যমে দু’বছরের এককালীন পেয়েছেন ১২ হাজার টাকা। উপজেলা সমন্বয়কারী মো. জিয়া উল হক জানান এ প্রকল্পে সদস্যরা প্রতি মাসে ২শ’ টাকা করে তাদের ব্যাংক একাউন্টে জমা দিলে সরকারের পক্ষ থেকে দেয়া হয় ২শ’ টাকা করে।

Shamol Bangla Ads

কালিবাড়ী গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সুবিধাভোগী জহিরুল ইসলাম জানান, সারাজীবন ধরে পরের জমিতে কাজ-কাম করে তিনি জীবন নির্বাহ করেছেন। কোন সঞ্চয় করতে পারেননি। এখন বাড়ির পাশে শাক-সবজি চাষ, গরু পালন করে বাড়তি উপাজন হচ্ছে। সঞ্চয় করে তিনি ১২ হাজার টাকাও পেয়েছেন।
কালিবাড়ী গ্রাম উন্নয়ন সমিতির সদস্য সুুুুুুুুুুুুুুুুুুুুুবধাভোগী সদস্য হালিমা বেগম জানান, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে জীবন অতিবাহিত হচ্ছিল। একটি বাড়ি, একটি খামার প্রকল্পের আওতায় সে একটি গাভী পেয়েছে। আর্থিক অনুদান নিয়ে হাঁস-মুরগী পালন করছে। এতে তার আর্থিক দৈন্যতা অনেকটা কেটে গেছে। ফলে তার ছোট ছেলে এখন স্কুলে যেতে পারছে।

উপজেলা প্রকল্প সমন্বয়কারী (অতিরিক্তদায়িত্বে)মো. জিয়া উল হক বলেন , বর্তমান সরকার দেশব্যাপী একটি বাড়ি, একটি খামার প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন উদ্যেগ গ্রহণ করেছে। তবে এটি দেশের দক্ষনাঞ্চলের মানুষের দারিদ্র বিমোচনে বড় সহায়ক হবে, বিশেষ করে তা আমতলীর মতো অনুন্নত এলাকায়। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩৬০০ জন দরিদ্র পরিবার আর্থিক সুবিধা পেয়েছে। আরো অনেকে সুবিধা পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন , সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একটি বাড়ি, একটি খামার প্রকল্প গ্রহণ করেছে। আমতলী উপজেলায় ৭টি ইউনিয়নে ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

বরগুনার আমতলীতে ঘেরের মাছ চুরি

বরগুনার আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের সবুজ মাতুব্বরের মৎস্য ঘের থেকে ১০ মন তেলাপিয়া মাছ রবিবার গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর নিয়ে গেছে ।এ ঘটনায় হতবিহব্বল হয়ে পড়েছে ঘের মালিক সবুজ মাতুব্বর সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন রবিবার সন্ধ্যায় মাছ বিক্রির জন্য ঘের থেকে ধরে সোমবার সকালে বাজারজাত করার জন্য হাপায় রাখে সেখান থেকে চোরেরা মাছ নিয়ে গেছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads