ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মিথ্যে অপবাদে আদিবাসী কিশোরকে পিটিয়ে রক্তাক্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ৪:৪২ অপরাহ্ণ

Hridoy dawa,Nalitabariস্টাফ রিপোর্টার : মিথ্যে অপবাদে বেধড়ক পিটুনিতে রক্তাক্ত ক্ষত নিয়ে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে হৃদয় দাওয়া (১৬) নামে এক আদিবাসী কিশোর। তার পায়ের তলায়, হাটুতে, বুকে, পিঠে রক্তাক্ত ক্ষত। হাটা-চলার ক্ষমতা না থাকায় হাসপাতালের বেডেই ডুকড়ে কাঁদছে হৃদয়। অন্যদিকে ওই আলোচিত ঘটনার ৬ দিন পরও মামলা নেয়নি থানা পুলিশ। বরং উল্টো ওই কিশোরের পরিবার ও আত্মীয়-স্বজনকে দেওয়া হচ্ছে ভারতে পাঠানোসহ প্রাণনাশের হুমকি। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি গ্রামের আদিবাসী ক্ষুদ্র কৃষক পরিত সাংমার একমাত্র সন্তান হৃদয় দাওয়া। প্রায় ৩ বছর পূর্বে স্থানীয় হাইস্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা চুকিয়ে ফেলে পিতার সংসারে কৃষিকাজে সহায়তা করে আসছিল। ওই অবস্থায় প্রায় ৬ মাস পূর্বে স্থানীয় প্রভাবশালী হোসেন আলীর স্কুলপড়ুয়া মেয়ের সাথে সম্পর্ক গড়ার অভিযোগ তুলে এলাকায় শালিস বসায় তারা। শালিসে হৃদয় দোষী সাব্যস্ত না হলেও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এলাকা ছাড়ার। সংখ্যালঘু বলে অগত্যা এলাকায় আর করার কি? অপরিণত বয়সে বাধ্য হয়ে ঢাকায় পাড়ি জমায় হৃদয়। এক পর্যায়ে রাজমিস্ত্রী শ্রমিকের কাজে জড়িয়ে পড়ে জীবিকা নির্বাহের তাগিদে। গর্ভধারিনী মাতা মেহগী দাওয়ার অসুস্থ্যতার সংবাদ শুনে ২০ অক্টোবর সোমবার দু’দিনের জন্য ঢাকা থেকে বাড়ি ফেরে হৃদয়। পরদিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় মায়াঘাসি বাজারে জনৈক এরশাদ আলীর চায়ের ষ্টলে অবস্থানকালে পূর্বে শালিসে দেওয়া সিদ্ধান্ত উপেক্ষা করে এলাকার যাওয়ার অপরাধে প্রভাবশালী হোসেন আলীর আত্মীয় শাজাহান আলী ও কোরবান আলীসহ কয়েকজন ওই চায়ের দোকানে গিয়ে হৃদয়কে বেধড়ক মারপিট শুরু করে। উপস্থিত লোকজনের প্রতিরোধে এ দফায় প্রাণে রক্ষা পায় হৃদয়। কিন্তু বেলা দেড়টার দিকে হোসেন আলীর নেতৃত্বে তার লোকজন লাঠিসোটা নিয়ে হামলে পড়ে হৃদয়ের পৈত্রিক বসতবাড়িতে। প্রাণরক্ষায় হৃদয় দৌড়ে আশ্রয় নেয় পার্শ্ববর্তী বিশগিরিপাড়ার চৌকিদার গিয়াস উদ্দিন গেসুর বাড়িসংলগ্ন ধানক্ষেতে। কিন্তু খুঁজতে খুঁজতে সেখানেই হৃদয়কে পেয়ে বসে পাষন্ড হোসেন আলীর দল। ধানক্ষেতেই তাকে উপুর্যপরি পিটিয়ে রক্তাক্ত করে। হৃদয়ের আর্তচিৎকারে গেসু চৌকিদারের বাড়ির লোকজন এগিয়ে গেলে তাদেরকেও মারপিট করে তারা। এখানেই শেষ নয়, পাষন্ডের দল হৃদয়কে টেনে-হিঁচড়ে পুনরায় মায়াঘাসি বাজারে নিয়ে একটি সাইনবোর্ডের খুটির সাথে রশি দিয়ে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখে। ওই অবস্থায় জড়ো হতে থাকে আশেপাশের উৎসুক জনতা। কিন্তু কেন তাকে আটক করা হয়েছে, কেনইবা তার ওই অবস্থা?Ñ এমন প্রশ্নের জবাব মেলে ‘সন্ত্রাসী, ভন্ড ও ছিনতাইকারী’ অপবাদ ছুড়ে। কিন্তু কোথায়, কখন সন্ত্রাসী বা ছিনতাইকারী ঘটনায় হৃদয় জড়িতÑ এমন কোনো ব্যাখ্যাই পাওয়া যাচ্ছিল না পাষন্ড হোসেন আলীর লোকজনের তরফ থেকে। এক পর্যায়ে খবর পৌছায় পুলিশের কানে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার খবর শুনে হৃদয়কে খুটির বাঁধনমুক্ত করে দেয় পাষন্ডের দল। কিন্তু রক্তাক্ত ক্ষত নিয়ে নিশ্চল পড়ে থাকলে আত্মীয়-স্বজন এগিয়ে গিয়ে হৃদয়কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে ওইদিনই ঘটনার বিষয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লরেন্স দ্রং। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি কিংবা গ্রেফতার হয়নি হামলাকারী দলের কোন সদস্য। এ নিয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আমিনুল জানান, ঘটনাটি অধর্তব্য অপরাধের আওতায় হওয়ায় আইনগত ব্যবস্থা নিতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads