ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে গ্রাম্য শালিসে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর না করায় মহিলাসহ ৫ জনকে মারপিট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ৭:৩৫ অপরাহ্ণ
রাণীনগরে গ্রাম্য শালিসে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর না করায় মহিলাসহ ৫ জনকে মারপিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রাম্য শালিসে ডেকে নিয়ে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর না করার অপরাধে মাতবর ও তাদের সাঙ্গপাঙ্গদের বেধরক মারপিটের ঘটনায় এক পরিবারের মহিলাসহ ৫ জন কে মারপিট করার অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে,উপজেলার করজগ্রাম হিন্দু পাড়ার যোগেশ্বর এর সাথে একই গ্রামের শ্রী হরিদাশ চন্দ্রের সাথে একটি জায়গার মালিকানা নিয়ে দন্দ চলে আসছিল। ঘটনাটি নিয়ে উভয় পক্ষই থানায় একটি করে লিখিত অভিযোগ দাখিল করেন। কিন্তু দাখিলকৃত অভিযোগের কোনরুপ সুরাহা হওয়ার আগেই গত শুক্রবার অনুমান রাত সাড়ে ৯টায় ওই পাড়ার মন্দির প্রাঙ্গণে অরুন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে একটি শালিসী বৈঠক বসে। এসময় শালিস কারকরা শ্রী জগেসশ্বর দেবনাথকে লোক মারফত ডেকে পাঠায়। যোগেশ্বর অসুস্থ্য বলে শালিসে যেতে অস্বিকার করলে আবারও মাতব্বরদের ৪/৫ জন সাঙ্গ-পাঙ্গ দেখে তাকে জোর পূর্বক হাজির করায়। এসময় বৈঠকে উপস্থিত মাতাব্বররা তার কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর চায়। যোগেশ্বর স্বাক্ষর দিতে অস্বীকার করলে মাতাব্বর ও তাদের সাঙ্গ পাঙ্গরা এ্যলোপাথারি মারপিট শুরু করে। এসময় যোগেশ্বরের স্ত্রী হারানি রানী (৪২) মারপিটে বাধা দিলে তাকেও বেদম মারপিট করে এবং শাড়ী-কাপড় ছিড়ে শ্লীলতাহানী করে বলে অভিযোগ করেন হারানি রানী। একই সময় তার তিন ছেলে সুজিত,পরিতোষ ও উত্তম কেও বেধরক মারপিট করতে থাকে বলেও জানান তিনি। এঘটনার সংবাদ পেয়ে স্থাণীয় সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে উক্ত শালিসের সভাপতি ও তার সাঙ্গ-পাঙ্গরা সাংবাদিককে লাঞ্চিত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়ে প্রাননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি তাৎক্ষনিক ভাবে রাণীনগর থানার ওসিকে জানালে ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠান।
এব্যাপারে যোগেশ্বর দেবনাথ (৫০) জানান, তিনি শালিসে উপস্থিত হলে একটি সাদা কাগজে স্বাক্ষর করানোর জন্য কতিপয় মাতব্বর ও তাদের সাঙ্গ-পাঙ্গরা তাকে জোর-জবরদস্তী করতে থাকে। এসময় সাদা কাগজে স্বাক্ষর না করায় শালিসের সভাপতি অরুন দেবনাথ’র হুকুমে তার ছেলে অসিতচন্দ্র যোগেশ্বরকে পিঠে লাথি ও হাতে থাকা টর্চ লাইট দিয়ে মারপিট করতে থাকে। এসময় আমার স্ত্রী আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও শাড়ি ও ব্লাউস ধরে মারপিট করতে থাকে। বাবা-মাকে বাঁচাতে পুত্র পরিতস (২৮), উত্তম (২৩) ও সুজিত (১৮) ঘটনাস্থলে আসলে তাদেরকে মন্দিরের ভিতরে আটকে রেখে বেদম মারপিট করে।
শালিসী বৈঠকের সভাপতি অরুন কুমার দেবনাথ জানান, এটা আমাদের সামাজিক বিধি। ৩/৪ বার ডাকার পর যোগেশ্বর বৈঠকে হাজির হয়। এক পর্যায়ে বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয়। এখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে এসেছিল।
এসআই আকবর আলী জানান, আমি ঘটনাস্থলে গেলে বৈঠক ছত্র ভঙ্গ হয়ে যায়। তবে শালিসী বৈঠকে যোগেশ্বরসহ তার পরিবারে সদস্যদেরকে মারপিটের ঘটনার সত্যতা পাওয়া গেছে ।
এব্যাপারে ওসি আব্দুল্লাহ আল ম্ছাউদ চৌধুরী জানান,ঘটনার কথা জানার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তিনি দেখছেন বলেও জানান।

Need Ads