বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আয়োজনে এনজিও, সিএসএস এবং সিবিও এর পারস্পারিক কার্যক্রমের সম্ভব্যতা যাচাই বিষয়ক কর্মশালা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ২৬ অক্টোবর রবিবার সকাল দশটায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ব্যক্তিরা বেসরকারী সংস্থা সমুহের কার্যক্রম, তাদের পরস্পরের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়, মিডিয়ার নিকট কাজের বর্ণনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ইন্দ্রজিত টিকাদার, সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেস ক্লাব সম্পাদক এসএম ফরিদ রানা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাজমূল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন অফিসার আফরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার সুধা রাণী দাস, সাংবাদিক রেজাউল করিম, রূপান্তর ব্যবস্থাপক দিপ্তী রাণী রায়, নিজারা করি প্রতিনিধি নাহিদা রেহানা, সহ বিভিন্ন অফিস প্রধান ও এনজিও প্রতিনিধি।




