ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়া সদর আসনের এমপি নূরুল ইসলাম ওমর হুইপ মনোনীত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ৭:৪৩ অপরাহ্ণ

Bogra ( Whipe  Pic) (1) 26.10.14বগুড়া প্রতিনিধি : সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর-কে সংসদে বিরোধী দলীয় হুইপ মনোনীত করেছেন।
গতকাল বিরোধী দলীয় নেতার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এলাকাবাসীর উন্নয়নে সংসদে তিনি আরও জোরালো ভূমিকা পালন করবেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র জীবন থেকেই। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন পরিষদের পর পর তিন বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বগুড়া জেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ছিলেন।

বগুড়ায় সৈনিকলীগ নেতা রেহান হত্যার ঘটনায় মামলা দায়ের

Shamol Bangla Ads

অবশেষে বগুড়ায় ছুরিকাঘাতে নিহত জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক শিমুল হক রেহানের হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাত ১০টায় বগুড়া সদর থানায় নিহত শিমুলের মা হাজেরা বেওয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ৭ জনের নাম উল্লেখসহ ২০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি (তদন্তকারি কর্মকর্তা) নুরে আলম সিদ্দিকী জানান, শনিবার রাতে নিহত শিমুলের মা বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা থানায় রেকর্ড হয়েছে। অভিযুক্ত সবুজ সওদাগর, রাহাত, সোহান, বেলাল, বিপুল গ্রেফতার রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে সৈনিক লীগের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন জেলা কমিটির আহবায়ক শিমুল হক রেহান। নিহত রেহান বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙগা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র। সে বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়ার বসবাস করতো।

বগুড়ার শেরপুরে পৃথক অভিযানে পিস্তুল উদ্ধার ও ইয়াবাসহ গ্রেফতার দুই

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তুল উদ্ধার এবং র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করেছে।
র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়েরের পর গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানী-র‌্যাব-১২, বগুড়া অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক বিক্রির সংবাদ পেয়ে শেরপুর থানার পৌর এলাকার একটি রেস্টেুরেন্টে অভিযান পরিচালনা করে উপজেলার ভাটরা গ্রামের মৃত মফজেল খানের পুত্র নুরুল ইসলাম (৪৮) ও নওশের আলী আকন্দের পুত্র শফিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুইজনকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট-সিংড়া ব্রীজর কাছে কয়েকজন যুবক ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে ব্রীজের পাশের একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় পিস্তুল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি আরো জানান, র‌্যাব-১২ সদস্যরা ৩০০ পিস ইয়াবা উদ্ধার ও ২জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads