ads

রবিবার , ২৬ অক্টোবর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টিবি-স্পাইন রোগে আক্রান্ত মেহেদী হাসান সকলের সহযোগিতায় বাঁচতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০১৪ ৭:৫৯ অপরাহ্ণ

Mehediপীরগঞ্জ (রংপুর) থেকে আব্দুল করিম সরকার: নাম মেহেদী হাসান। বয়স আনুমানিক ৩২ বছর। সুদর্শন চেহারার অধিকারী মেহেদী রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর চাঁদপাড়া চাতাল গ্রামের বাসিন্দা। বাবা অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক রেজাউল ইসলাম। মা মর্জিনা বেগমের দ্বিতীয় পুত্র সে । দুরন্ত ছেলেদের মতো ছুটোছুটি করতে চাইলেও টিবি- স্পাইন নামক রোগ তার জীবনের সমস্ত সুখ স্বপ্নকে কেঁড়ে নিয়েছে। জেল খানার বন্দিদের মতো বর্তমান তার জীবন চরছে অন্ধকারে। একেকটি দিন তার কাছে একেকটি বছর। মেহেদী তার শিক্ষা জীবনের শুরু থেকেই অর্থাৎ ১৯৯৭ সালে এস,এস,সি তে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম, ১৯৯৯ সালে বানিজ্য বিভাগে প্রথম ও ২০০৪ সালে বি.কম অনার্স পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে সে। সরজমিনে ওই এলাকায় গিয়ে কথা হয় মেহেদী হাসানের সাথে। মেহেদী দীর্ঘ শ্বাস ছেড়ে এ প্রতিবেদককে কান্নার অস্ফুট কন্ঠে বলেন- মাষ্টার্স করা বোধহয় আমার ভাগ্যে আর হবে না। ২০০৬ সাল থেকে বিছানা ও হুইল চেয়ার তার সাথী। মা মর্জিনা বেগম ছাড়া তাকে দেখাশোনার আর কেউ নেই। হাঁটা বাদে সবকিছু করতে পারে মেহেদী। শরীরের উপরিভাগ দেখে বোঝার উপায় নেই যে, সে চলতে পারে না। কোমর থেকে পা পর্যন্ত সব কিছুই তার সম্পূর্ন অকেজো। হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসা তার জীবনে এনে দিল সারা জীবনের কান্না। প্রথমে তাকে রংপুর ইসলামী কমিউনিটি হাসপাতালে, এরপর অবস্থার অবনতি ঘটলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ৩ মাস চিকিৎসার পর অবস্থা অপরিবর্তিত থাকলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ মাস চিকিৎসাধীন থাকে সে। ডাক্তার বলেছেন- তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। দুই সন্তানের লেখাপড়া আর মেহেদীর চিকিৎসা ব্যয়ে, অনেকটা নি:স্ব হতে বসেছে মেহেদীর পরিবার। এ পর্যন্ত ৮ লক্ষাধীক টাকা খরচ ছাড়াও প্রতি মাসে ১০ হাজার টাকা তার চিকিৎসা বাবদ খরচ হচ্ছে। মেহেদীর বাবা মার সাথে কথা হলে তারা কান্না জড়িত কন্ঠে বলেন- মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না। আমার ছেলের জন্য সমাজের বিত্তবান, ধনী, কোন প্রতিষ্ঠান, এনজিও কি এগিয়ে আসবেন না ? আমরা আমাদের সকল অর্জিত অর্থ দিয়ে চেষ্টা করেছি। পারিনি। এখন আপনারা যদি তাকে সাহায্য করেন তাহলেই মেহেদী তার সমস্ত প্রতিভা নিয়ে সামনে এগিয়ে যাবে। তাকে সাহায্য পাঠাতে চাইলে সঞ্চয়ী হিসাব নং- ১২৭১৫, রুপালী ব্যাংক (কর্পোরেট শাখা), জি,এল,রায় রোড, রংপুর অথবা মোবাইলে যোগাযোগ করতে চাইলে মেহেদী হাসান ০১৭১৯- ২৪৫৬১৬. খুব শিঘ্রই এলাকার দানশীল, সামর্থবান অথবা কোন দাতা প্রতিষ্ঠানের মাধ্যমে আবারও মেহেদী উঠে দাঁড়াতে পারবে, ডিজিটাল বাংলাদেশ গঠনে নিজেকে সামান্য হলেও তার অংশীদারিত্বের স্বাক্ষর রাখবেন এমনটাই প্রত্যাশা সকলের।

Need Ads